Friday, June 19, 2026

দেবেগৌড়ার ‘একলা চলো’ নীতি ঘোষণা

Date:

Share post:

নয়াদিল্লি: ইন্ডিয়া বা এনডিএ কোনও জোট নয়। কর্নাটকের জনতা দল সেকুলার বা জেডিএস সমদূরত্বের নীতি নিয়ে চলবে। লোকসভা ভোটে একাই লড়বেন তাঁরা। জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও জেডিএস প্রধান এইচ ডি দেবেগৌড়া। স্পষ্ট করেছেন, ইন্ডিয়া বা এনডিএ কোনও জোটেই থাকবে না তাঁর দল।

ঘটনা হল, কর্নাটক বিধানসভা নির্বাচনের পরেই রাজ্য ও জাতীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে জেডিএস। বিধানসভা ভোটের আগে কড়া বিজেপি বিরোধী অবস্থানের কথা ঘোষণা করেছিলেন দেবেগৌড়া-পুত্র ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এমনকী বিজেপি বিরোধিতার বার্তা দিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করতে কলকাতায় এসেছিলেন কুমারস্বামী। অথচ বিধানসভা ভোটের পর পরিস্থিতি পুরো পাল্টে যায়। কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়ে বিরোধী জোট থেকে দূরত্ব বাড়াতে শুরু করে জেডিএস। এমনকী কুমারস্বামী তাঁর অতীতের বিজেপি সখ্য মনে করিয়ে দিয়ে এনডিএ জোটে যোগদানের সম্ভাবনাও তুলে ধরেন। শেষ পর্যন্ত অবশ্য সেসব কিছুই হয়নি। বেঙ্গালুরুর ইন্ডিয়া জোটের বৈঠক বা দিল্লির এনডিএ বৈঠকে দেখা মেলেনি জেডিএস নেতাদের। এই পরিস্থিতিতে খোদ সুপ্রিমো দেবেগৌড়া জানিয়ে দিলেন, আগামী লোকসভা ভোটে একাই লড়বেন তাঁরা। তাতে যদি আসন অনেক কমে যায় তাতেও সমস্যা নেই।

শোনা যাচ্ছে, জেডিএসের মুসলিম ভোটব্যাঙ্ক ও দলের সাধারণ সদস্যদের চাপেই এবার একলা চলো নীতি ঘোষণা জেডিএস প্রধানের।

 

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...