Tuesday, March 31, 2026

মণিপুর নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস, একমাস ব্যাপী মিছিল-জনসভার ঘোষণা

Date:

Share post:

মণিপুরে লাগাতার হিংসা ও নারী নির্যাতনের প্রতিবাদে পথ নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার, বিধানসভায় এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তাঁর কথায়, মণিপুরের (Manipur) ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। প্রতিবাদে আগামী এক মাস পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে।

চন্দ্রিমা জানান, দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূলের কর্মসূচি দিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হবে। এর পর অন্যান্য জেলায় প্রতিবাদ মিছিল হবে। ইতিমধ্যে সব জেলার মহিলা সভানেত্রীদের নির্দেশ পাঠিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা বলেন, ‘‘মণিপুরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সারা দেশ স্তম্ভিত। প্রায় তিন মাস হল মণিপুর অশান্ত রয়েছে, আগুন জ্বলছে। এমন ঘটনার পর দেশের প্রধানমন্ত্রী চুপ করেছিলেন। আমরা সেই ঘটনার বিরুদ্ধে দেশ জুড়ে সরব হয়েছি। লোকসভা এবং রাজ্যসভায় আমাদের সাংসদেরা সরব হয়েছেন। এ বার আমরা রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হব।’’

মণিপুরের ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন তৃণমূল সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে এক প্রতিনিধিদল মণিপুর গিয়ে সেখানকার পরিস্থিতি দেখে এসেছে। I.N.D.I.A.-র তরফ থেকে মুখ্যমন্ত্রীদের প্রতিনিধিদলে যেতে মণিপুর যেতে চান মমতা। সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

 

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...