Friday, June 26, 2026

বিজেপি বিধায়কের প্র.য়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী, বিধানসভায় শেষশ্র.দ্ধা জ্ঞাপন

Date:

Share post:

জলপাইগুড়ির ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের (Bishnupada Ray) মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান,
“জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিষ্ণুপদ রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলার পরিষদীয় রাজনৈতিক ক্ষেত্রে এক শূন্যতার সৃষ্টি হল। আমি তাঁর আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।“

ধূপগুড়ির বিজেপি বিধায়কের মৃত্যুতে আজকের মতো বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপদের দেহ বিধানসভায় নিয়ে গেলে মাল্য দান করেন স্পিকার-সহ শাসক ও বিরোধীদলের বিধায়করা। প্রয়াত বিজেপি বিধায়কে পরিবারের সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে প্রথম বার ভোটে জেতেন বিষ্ণুপদ রায়। বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসেন বিষ্ণুপদ। কিন্তু রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।হৃদরোগের সমস্যা নিয়ে বিধায়ককে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু সবরকম চেষ্টা করেও মঙ্গলবার সকালে মৃত্যু হয় বিধায়কের। বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। এমনকী বিধায়কের মৃত্যুতে ধূপগুড়িতেও শোকের ছায়া।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...