Saturday, April 4, 2026

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর বিরাট প্রশংসায় রোহিত

Date:

Share post:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে, পঞ্চম দিনে বৃষ্টির জন‍্য গড়ায়নি একটাও বল। খেলা ড্র ঘোষণা করেন আম্পায়ারেরা। ১-০ ফলাফলে সিরিজ জয় ভারতের। ম‍্যাচের সেরা মহম্মদ সিরাজ। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে এই সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, রবীচন্দ্রন অশ্বিন, ইশান কিষাণরা। ধারাবাহিকতা রেখেছে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স। আর দলের এই পারফরম্যান্সে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলের প্রশংসা করেন তিনি। বিশেষ করে বিরাটের প্রশংসায় মাতেন ভারত অধিনায়ক।

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচ খেলেন বিরাট। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২১ রান করেন কোহলি। ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানের সময়ে বিরাট প্রশংসায় রোহিত বলেন,” বিরাট দুর্দান্ত খেলেছে। টেস্ট ক্রিকেটে এমন কিছু ইনিংস দরকার, যেমনটা বিরাট কোহলি খেলেছে। অসাধারণ একটা ইনিংস খেলেছে ও। ইনিংসটাকে ধরে রেখেছিল। ব্যাটিংয়ে মিশ্রণ দেখা গিয়েছে। আমাদের ব্যাটিং গভীরতা রয়েছে। যা আমাদের ভারসাম্য বাড়িয়েছে ব্যাটিং লাইন আপের।”

এরপর দলের প্রশংসা করে রোহিত বলেন,” আমাদের গভীরতা আছে, আমাদের বৈচিত্র্য আছে। আমরা সঠিক জায়গায় আছি। আমরা সব সময়ে একটি দল হিসেবে আরও ভালো খেলার বিষয়ে বিশ্বাস রাখি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরও আমি বলেছিলাম যে, ধারাবাহিক ক্রিকেটই খেলছি আমরা। আপতত পরবর্তী খেলার দিকেই ফোকাস করতে চাই।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...