Friday, June 5, 2026

মহানগরীতে প্রথম বেস জাম্পিং, ১৩২-তম ডুরান্ডের উদ্বোধনে অভিনব উদ্যোগ ভারতীয় সেনার

Date:

Share post:

মঙ্গলের বৃষ্টি ভেজা বিকেলে এক অভিনব ঘটনার সাক্ষী হল তিলোত্তমা (Kolkata)। আসন্ন ডুরান্ড কাপের (Durand Cup 2023) নিয়ে প্রচারের লক্ষ্যে এবার পার্ক স্ট্রিটের বহুতল থেকে বেস জাম্পিং (Base Jumping)। শুধু কলকাতা নয় পূর্ব ভারতের সবথেকে উঁচু বহুতল চৌরঙ্গিতে অবস্থিত ‘The 42’ -এর ছাদ থেকে ঝাঁপ দিলেন ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) দুই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

দুই অবসরপ্রাপ্ত জওয়ান ক্যাপ্টেন কমল সিং ওবার্থ এবং লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র ভার্মা ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দিলেন । তবে এতে ভয়ের কিছু নেই, কারণ বেস জাম্পিং আসলে একটি অ্যাডভেঞ্চারাস স্পোর্টস। এর আগে এমন ঘটনা চাক্ষুষ করেনি কলকাতা। ভারতীয় সেনার দুই জওয়ান বেস জাম্পিংয়ের কয়েক সেকেন্ড পরই প্যারাশুট খুলে দেন এবং সহজেই মাটিতে ল্যান্ড করেন। দুজনকেই সম্মানিত করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কোনও ফুটবল টুর্নামেন্টের প্রচার নিয়ে এমন অভিনব পন্থা আগে কখনও দেখতে পাওয়া যায়নি। গতকাল পর্যন্ত ধোঁয়াশা ছিল যে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড নাকি উত্তর-পূর্ব দিকে মিউজিক্যাল ফাউন্টেন- ঠিক কোন দিকে অবতরণ হবে। শেষপর্যন্ত প্যারেড গ্রাউন্ডকেই বেছে নেন লেফটেন্যান্ট কর্নেল । আগামী ৩ আগস্ট থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড টুর্নামেন্ট শুরু হতে চলেছে। ১৪ শহর ঘুরে কলকাতা ফেরার পর আজ ডুরান্ড ট্রফি নিয়ে ভারতীয় সেনার এই বেস জাম্পিং।

 

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...