Sunday, June 28, 2026

দেশজুড়ে মহিলাদের বিরুদ্ধে অ.পরাধের শীর্ষে যোগীর ডাবল ইঞ্জিন উত্তর প্রদেশ

Date:

Share post:

বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন মণিপুরে প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে গোটা দেশ যখন উত্তাল, তখনই আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসল জাতীয় মহিলা কমিশন। তাদের রিপোর্ট বলছে, গত বছর সারা দেশজুড়ে মহিলাদের উপর নির্যাতন ও অপরাধের ঘটনা নথিভুক্ত করা হয়েছে ৩৩,৯৫৭টি।

২০২১ সালের অপরাধের তুলনায় তা ৩০ শতাংশ বেশি। ২০২১ সালে পুলিশের খাতায় নথিভুক্ত হওয়া অপরাধের সংখ‌্যা ছিল ২৩,৭০০। ২০১৪ সালের পর ফের এতগুলি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০১৪ সালে মহিলাদের উপর অপরাধের ঘটনা ছিল ৩৩,৯০৬টি। তবে নারী নির্যাতনের ঘটনার অর্ধেকের বেশি অপরাধই ঘটেছে আরেক ডাবল ইঞ্জিন রাজ্য যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। অন্যদিকে, বাংলায় এই অপরাধের‌ প্রবণতা দুই শতাংশ।

মহিলা কমিশনের তথ্য বলছে, যোগ‌ী রাজ্যে ২০২২ সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৬৮৭২টি– যা মোট অপরাধের ৫৪.৫ শতাংশ। এর ঠিক পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৩,০০৪টি–যা মোট অপরাধের ১০ শতাংশ। তালিকায় পরের নামগুলি হল যথাক্রমে মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, মধ‌্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও কর্নাটক। এবং অন‌্যান‌্য রাজ‌্যগুলির মোট অপরাধের সংখ‌্যা ২,৯৫৫ – ৯.৫ শতাংশ। অর্থাৎ, মহিলাঘটিত অপরাধে দেশের মধ্যে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি।

আরও পড়ুন:মণিপুর নিয়ে উত্তাল সংসদ! বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে মোদি

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...