Thursday, June 25, 2026

ছাগল দিয়ে মেসির মুখ! ৩৬ বছরের ‘ফুটবল রাজপুত্র’কে নিয়ে অভিনব প্রচার

Date:

Share post:

ঠিক যেন রূপকথা। পায়ে পায়ে ফুটবলের মুগ্ধতাকে যিনি একেবারে নতুন ভার্সনে তুলে এনেছেন তিনি আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি (Lionel messi)। বার্সার প্রাক্তন তারকা এখন আমেরিকার ইন্টার মায়ামিতে (Inter Miami, America)পায়ের যাদু দেখাতে শুরু করেছেন। প্রথম ম্যাচে ফ্রি কিকে গোল, দ্বিতীয় ম্যাচে গোলের ডবল ডোজ। রামধনুর মতো বাঁক খাওয়ানো শট হোক বা মাঝ মাঠ থেকে শুধুই টেকনিকের উপর ভর করে একা বল জালে জড়ানোর ক্ষমতা একজনেরই আছে। ফুটবল মাঠের মিডাস রাজা মেসিকে শ্রদ্ধা জানাতে তাই এবার বিজ্ঞাপনের অভিনব চমক। ৮০৭টি (মেসির গোল রেকর্ড) ছাগল দিয়ে তৈরি হয়েছে মেসির (Lionel messi) মুখ। ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লেজ (Lays)বিশ্বজয়ী সুপারস্টার মেসির গোলসংখ্যাকে নিয়ে অভিনব একটি ভিডিও প্রচার করেছে। যা এই মুহূর্তে বেশ প্রশংসনীয়।

ইংরেজিতে GOAT মানে ছাগল হলেও এটার আরও এক অর্থ রয়েছে। মানে মেসির ক্ষেত্রে GOAT শব্দের অর্থ দাঁড়ায় Greatest Of All Time। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মেসি ফ্যানেদের কাছে আর্জেন্টিনার রাজপুত্র তো আসলে তাই-ই। প্যারিস সাঁ জাঁ ক্লাব ছেড়ে ইন্টার মায়ামি এখন মেসির নতুন ঠিকানা। শুরু থেকেই ম্যাজিক দেখাচ্ছেন মেসি। তাঁকে ঘিরে অভিনব বিজ্ঞাপনের ভিডিওটি লেজ তাদের ফেসবুক পেজে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। এই না হলে মেসি ম্যানিয়া।

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...