Thursday, June 25, 2026

টনক নড়ল ৩ মাস পর! মণিপুর নিয়ে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

Date:

Share post:

৩ মাস ধরে হিংসায় জ্বলছে মণিপুর(Manipur)। নৃশংস হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতনের একের পর এক ঘটনা প্রকাশ্যে এলেও মণিপুর ইস্যুতে হাত-পা গুটিয়ে ‘কচ্ছপ’ হয়ে ছিল জাতীয় মানবাধিকার কমিশন(NHRC)। অবশ্য বঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা ইস্যুতে তাদের তৎপরতার কোনও খামতি ছিল না। তবে দেশের একটি স্বশাসিত সংস্থার পক্ষপাতদুষ্ট আচরণে ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়ে কচ্ছপের খোলস থেকে মাথা বের করল কমিশন। ‘ডবল ইঞ্জিনের রাজ্য’ মণিপুরের হিংসা নিয়ে রিপোর্ট তলব করা হল কমিশনের তরফে। এর পাশাপাশি অবশ্য বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়েও চিঠি পাঠিয়েছে কমিশন।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংকে(N Biren Singh) চিঠি পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন(NHRC)। সেই চিঠিতে বার্তা দেওপ্যা হয়েছে যাতে আর কোনও হিংসার ঘটনা না ঘটে মণিপুরে তা নিশ্চিত করতে হবে সরকারকে। পাশাপাশি রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা সামাল দিতে কী পদক্ষেপ করা হয়েছে, তা কমিশনকে জানাতে হবে। অশান্তিতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে চিঠিতে। কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সম পরিমাণ ক্ষতিপূরণ পেয়েছে কিনা তাও বিস্তারিতভাবে জানাতে হবে কমিশনকে। মণিপুরে হিংসা রুখতে কী কী পদক্ষেপ করেছে সে রাজ্যের সরকার, তাও জানতে চায় মানবাধিকার কমিশন। দ্রুত সেই তথ্য দিতে হবে বলে চিঠিতে জানানো হয়েছে। তবে দীর্ঘ ৩ মাস পর মানবাধিকার কমিশনের এহেন সক্রিয়তা অত্যন্ত হাস্যকর বলে দাবি করছে বিরোধীরা। যদি এই কমিশন সত্যিই মোদি সরকারের তোষামোদ ও বিজেপির হাতের পুতুল না হয়ে নিরপেক্ষ হত তবে এই পদক্ষেপ হিংসার শুরুতেই নিত এই নির্লজ্জ কমিশন। এখন প্রবল চাপের মুখে লজ্জা ঢাকতেই এই পদক্ষেপ।

তবে শুধু মণিপুর নয়, একইসঙ্গে এক সপ্তাহ আগে মালদহের বামনগোলায় ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনায় রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। ২ সপ্তাহের মধ্যে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট দিতে বলেছে তারা। পাশাপাশি, রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছে তারা। এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের এই ভূমিকাকে দ্বিচারিতা বলে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, “মণিপুরের ঘটনায় ৩ মাস পর রিপোর্ট তলব করল। ওখানে কী ঘটছে তা না দেখে চোখ বন্ধ করে রয়েছে কমিশন। এদিকে বাংলাকে বদনাম করতে মালদহের ঘটনায় রিপোর্ট চাওয়া হয়েছে।”

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...