Sunday, April 5, 2026

সমীক্ষার কাজ চললে বড় ক্ষতির আ.শঙ্কা! জ্ঞানবাপীকাণ্ডে ASI-র ভূমিকা নিয়ে আদালতে প্রশ্ন মসজিদ কমিটির

Date:

Share post:

জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi) আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই (ASI) সমীক্ষার কাজ চালালে প্রাচীন ওই সৌধের বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে। বুধবার এলাহবাদ হাইকোর্টে (Allahabad High Court) এমনই আশঙ্কার কথা জানাল মসজিদ কমিটি (Mosque Committee)। তবে এদিন কমিটির আশঙ্কার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সাফ জানিয়েছে, আপনারা যদি এএসআই-এর বিশেষজ্ঞদের উপরেও আস্থা রাখতে না পারেন, সেক্ষেত্রে আর কিছুই বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, বুধবারই সুপ্রিম কোর্টের (Supreme Court of India) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নতুন করে মসজিদ কমিটির স্পেশাল লিভ পিটিশনের (Special Leave Petition) শুনানিতে সম্মতি দিয়েছে।

মসজিদ কমিটির আইনজীবী হাজেফা আহমদির আবেদন মেনে গত সোমবার বারাণসী জেলা আদালদতের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের এই বেঞ্চ। বুধবার বিকেল ৫টা পর্যন্ত জ্ঞানবাপী চত্বরে সমস্ত সমীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ওই সময়সীমার মধ্যে বারাণসী জেলা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাবাবাদ হাই কোর্টে যেতে পারে মসজিদ কমিটি। আর তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় কমিটি। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই মঙ্গলবার এএসআই-এর সমীক্ষা বন্ধের দাবিতে এলাহাবাদ হাই কোর্টে আবেদন জানিয়েছিল মসজিদ কমিটি।

বুধবার মুসলিমপক্ষের আইনজীবী বলেন, এএসআই সমীক্ষা চালালে হাজার বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপত্য ভেঙে পড়তে পারে। তবে এর আগে সোমবার শীর্ষ আদালতে এএসআই স্পষ্ট জানিয়ে দেয়, কোনও খননকাজ না করে তারা সমীক্ষা চালাতে সক্ষম। এর ফলে মসজিদের বিন্দুমাত্র ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। গত ২১ জুলাই এএসআই-কে জ্ঞানবাপী চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষার’ নির্দেশ দিয়েছিল বারাণসী জেলা আদালত।

 

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...