Friday, April 3, 2026

“কতবার ভেবেছিনু…”, ত*প্ত বিধানসভায় মুগ্ধতা ছড়াল বাবুলের রবীন্দ্র সঙ্গীত!

Date:

Share post:

অগ্নিগর্ভ মণিপুর নিয়ে সংসদে সুর চড়াচ্ছে বিরোধী শিবির, ঠিক তখন রাজ্য বিধানসভায় বাংলার নারী নির্যাতন নিয়ে প্রবল বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি বিধায়করা। তুমুল হট্টগোলের পাশাপাশি দৃষ্টি আকর্ষণ প্রস্তাব আনে বিজেপি। যদিও তা পড়তে দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাতে হট্টগোল আরও বেড়ে যায়। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিরোধীরা।

বিজেপি বিধায়কদের আচরণে অসন্তুষ্ট স্পিকার বলেন, “বিরোধীরা চিঠি ধরিয়ে দিয়ে চলে যাবেন। তারপর বলবেন আলোচনা চাই। এভাবে বিধানসভা চলতে পারে না। আমার টেবিলে এসে চিঠি দিয়ে গেলেই হয় না। নিয়মাবলী অনুসরণ করলে আমরা চিন্তাভাবনা কর‍তে পারি।”

বিরোধীদের হট্টগোল বিধানসভা অধিবেশনের সুর কাটলেও, বাবুলের রবীন্দ্র সঙ্গীতের সুরে আবার স্বাভাবিক হয় কক্ষ। বিধানসভা অধিবেশনে গান গেয়ে মাতালেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন স্পিকারের অনুরোধেই গান গাইলেন বাবুল। “কতবার ভেবেছিনু…”, গানটি পরিবেশন করেন বাবুল। যা শুনে সকলের মুগ্ধতা প্রকাশ করেন।

এরপর কারগিল দিবসে শহিদদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী। শত তর্ক-বিতর্কের মাঝে মন্ত্রীর গানে বিধানসভার উত্তপ্ত পরিবেশটা কিছুটা হলেও হালকা হয়ে যায় এদিন।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...