Friday, March 13, 2026

বন্দেভারতে ফের কেলে*ঙ্কারি, এবার রুটিতে মিলল আর*শোলা!

Date:

Share post:

গর্ব করে দেশের সেমি হাইস্পিড ট্রেন বন্দেভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু অহঙ্কারের বেলুন অনেক আগেই ফুটো হয়ে গেছে। যাত্রার প্রথম দিন থেকেই বিপাকে বন্দেভারত। কখনও এসি বিকল, কখনও ছাদ থেকে জল পড়ছে। আবার কখনও ট্রেনে পাথর ছোড়া হচ্ছে। বেশি দাম দিয়ে টিকিট কেটে যদি সঠিক পরিষেবা না মেলে তাহলে ক্ষোভ হওয়া স্বাভাবিক। এবার বিতর্ক ট্রেনের খাবার নিয়ে। এর আগেই বেশ কয়েকবার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। কিছুদিন আগে পরোটায় পোকার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। এবার বন্দেভারত ট্রেনে (Vande Bharat Express)রুটিতে আরশোলা পাওয়া গেল। এবারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে আইআরসিটিসি (IRCTC)। এক যাত্রী খাবারের আরশোলা থাকার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তারপরে ভারতীয় রেলে খাবারের গুণগত মান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এমনকি এই ঘটনায় আইআরসিটিসি (IRCTC)পরিষেবা প্রদানকারীকে বেশ মোটা জরিমানা করা হয়েছে বলে খবর।

বন্দেভারতের খাবারে আরশোলা- এই খবর প্রকাশ্যে আসার পরই একগুচ্ছ অভিযোগ ধেয়ে আসে রেলের দিকে। এমনিতেই করমণ্ডল দুর্ঘটনা বুঝিয়ে দিয়েছে যে যাত্রী সুরক্ষা নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছে ভারতীয় রেল। এবার খাবারেও এত অবহেলা! গত ২৪ জুলাই রানি কমলাপতি (হাবিবগঞ্জ) হজরত নিজামুদ্দিন বন্দেভারত এক্সপ্রেসে এক যাত্রী আইআরসিটিসির খাবারে একটি আরশোলা দেখতে পান। তিনি খাবারের একটি ছবি তোলেন এবং টুইটারে শেয়ার করেন। যাত্রীর টুইটের ফলে আইআরসিটিসির তরফে ক্ষমা চাওয়া হয়। যাত্রীদের আশ্বস্ত করা হয়েছে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং খাবার তৈরির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। পশ্চিম সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র এই মর্মে জানান, এই ত্রুটির জন্য দায়ী সংস্থাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না হয় ওই সংস্থাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এমনকি বন্দে ভারতের রান্নাঘরে নজরদারি চালানো হবে বলে মনে করা হচ্ছে।

 

 

spot_img

Related articles

উত্তরে ঝড়-বৃষ্টির দাপট, উইকেন্ডে দুর্যোগ দক্ষিণবঙ্গেও! 

শুক্রবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গ জুড়ে ঝড় -বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। ভারী বৃষ্টি...

প্রভাব নেই ধর্মঘটের, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ DA আন্দোলনকারীদের বিরুদ্ধে

রাজ্যজুড়ে সব সরকারি প্রতিষ্ঠানে শুক্রবার স্বাভাবিক পরিষেবা। DA আন্দোলনকারীদের ডাকা ধর্মঘটের ( strike in West Bengal) কোনও প্রভাব...

শিয়ালদহ মেন শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, রেল বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের 

শুক্রবার সকাল বেলা কোনও ঘোষণা ছাড়াই শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division Main Line) পরপর দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন!...

দেশজুড়ে এলপিজি সংকট, কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে সংসদ ভবনের বাইরে ধর্নায় তৃণমূল

সারা দেশ জুড়ে রান্নার গ্যাসের জন্য হাহাকার (LPG crisis) পড়ে গেছে। গ্যাসের দাম আগেই বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার (Govt...