Thursday, April 2, 2026

৪ সন্তানকে অমা.নবিক মার.ধরের জেরে মৃ.ত ৩, পলাতক বাবা

Date:

Share post:

নেশায় বুঁদ হয়ে ঘরে ফিরেছিল বাবা। তারপরই শুরু হয় শিশুদের অমানবিক মারধর। অশান্তি এতটাই চরমে ওঠে যে মারধরের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে চার ছেলে মেয়ে।ঘটনায় পরপর দুই সন্তানের পর আজ আরও এক মেয়ের মৃত্যু হল। সোমবার রাতে ঝাড়খণ্ডের রাঁচিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অর্পিতা মাহাতো (৮)। তাঁর বাড়ি পুরুলিয়া মফস্বল থানার ডিগশিলি গ্রামে।

আরও পড়ুনঃফের ইডি প্রধানের মেয়াদ বৃদ্ধির আর্জি কেন্দ্রের! সুপ্রিম নির্দেশের অপেক্ষায় সঞ্জয়

জানা গেছে, গত শুক্রবার মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন চার সন্তানের বাবা প্রভাস মাহাতো।মদ খাওয়ার প্রতিবাদ করলে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা বাঁধে।ঝামেলার জেরে স্ত্রী শ্যামলা মাহাতো ঘর থেকে বেরিয়ে যান। তারপরই মদ্যপ বাবার রাগ আছড়ে পড়ে তার ছোট ছোট ছেলেমেয়েদের উপর। চার সন্তানকে ওই ‘গুণধর’ বাবা লাঠিপেটা করে বলে অভিযোগ। মাটিতে ফেলে আছাড়ও মারে। তারপরেই প্রাণভয়ে ঘর থেকে পালিয়ে যায় সে।রাতেই এলাকার বাসিন্দা-সহ পুলিশ মিলে ওই জখম চার সন্তানকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে সাত বছরের মেয়ে মধুমিতা মাহাতোকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাকি তিন সন্তানের শারীরিক অবস্থা গুরুতর থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে রেফার করে দেয়।

আত্মীয়রা খবর পেতেই ওই তিন শিশুকে ঝাড়খণ্ডের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানেই শনিবার রাতের দিকে জয়দেব মাহাতো(৩)-র মৃত্যু হয়।আপাতত মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছে পাঁচ বছরের আশা মাহাতো। টামনা থানার পুলিশ জানিয়েছে, তার মা শ্যামলা মাহাতোর খোঁজ মিলেছে। সে ঝাড়খণ্ডের রাঁচির ওই হাসপাতালেই বেঁচে থাকা একমাত্র সন্তানের সঙ্গে রয়েছেন ।

ওই মদ্যপ বাবার অত্যাচারে একের পর এক শিশুর মৃত্যুতে এলাকার মানুষজন অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে। যদিও অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে টামনা থানার পুলিশ।

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...