Sunday, April 12, 2026

ইস্যু মণিপুর: দক্ষিণ কলকাতায় মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের, রবিবার পথে নামছে যুব তৃণমূল

Date:

Share post:

মণিপুরে লাগাতার হিংসা ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা আগেই করেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh) নেতৃত্বে ৩০ জুলাই কলকাতায় মোমবাতি মিছিল হবে।

তৃণমূলের সূত্রে খবর, মণিপুরের (Manipur) ঘটনার প্রতিবাদ ২৭, ২৮ এবং ৩০ জুলাই রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিলের আয়োজন করা হয়েছে। ৩০ তারিখ বিকেল সাড়ে পাঁচটায় যুব তৃণমূলের তরফে হাজরা মোড় থেকে মিছিল শুরু হবে, শেষ হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে। সেখানে প্রতিবাদ সভা হবে।

বুধবার, মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মণিপুরের নারকীয় ঘটনার প্রতিবাদে দক্ষিণ কলকাতায় মিছিল হয়। গড়িয়াহাট থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল শেষে সেখানেই অবস্থানে বসেন কর্মী-সমর্থকেরা। চন্দ্রিমা ছাড়াও ছিলেন সাংসদ মালা রায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম। সেখান থেকে বিজেপি শাসিত মণিপুরে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী-সদস্যরা।

আরও পড়ুন- ডে.ঙ্গি মোকাবিলায় পদক্ষেপ! সব সরকারি হাসাপাতালে ফি.ভার ক্লিনিক চালুর নির্দেশ

 

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...