Tuesday, June 23, 2026

INDIA জোটের মধ্যেই ফের সিপিএমকে বেনজির আ.ক্রমণ কুণালের

Date:

Share post:

চব্বিশের হাইভোল্টেজ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে অবিজেপি দলগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা হচ্ছে। এই জোটের অন্যতম পুরোধা, তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের বিরুদ্ধে এক লড়াইয়ের ডাক দিয়েছেন। কিন্তু সেই ফর্মুলা কিন্তু আদৌ খাটবে লোকসভায়?

INDIA জোটের ডাক দেওয়া হলেও আঞ্চলিক স্তরে এই জোট দানা বাঁধবে কি? লাখ টাকার প্রশ্নের মাঝেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সিপিএম বিরোধী একটি বিস্ফোরক দাবি করেছেন।

কুণাল লিখছেন, “বামফ্রন্টের নাম করে ৩৪ বছর ক্ষমতায় ছিল সিপিএম। তাও একা নয়। বামফ্রন্ট। আর চলে যেতে এখন তাতেও কুলোচ্ছে না। শ্রেণীশত্রু কংগ্রেসের সঙ্গে জোট চাই, আইএসএফ চাই, এলাকাতে বিজেপির বন্ধুত্ব চাই। এই না হলে সিপিএমের বিপ্লব!!” সব মিলিয়ে লোকসভার আগে তৃণমূল বুঝিয়ে দিতে চায়, আর যাইহোক এ রাজ্যে সিপিএম বা বামেদের সঙ্গে কোনও আপস করবে না তৃণমূল।

আরও পড়ুন- ইস্যু মণিপুর: দক্ষিণ কলকাতায় মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের, রবিবার পথে নামছে যুব তৃণমূল

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...