Saturday, March 14, 2026

বৃহস্পতিবার ODI- তে সচিনের রেকর্ড ভাঙার সুযোগ কোহলির! 

Date:

Share post:

ক্যারিবিয়ান দ্বীপে ১-০ তে জিতে টেস্ট সিরিজে নিজেদের দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। তবে লাল নয় এবার শুরু সাদা বলের লড়াই। ২৭ জুলাই প্রথম একদিনের ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি মেন ইন ব্লু। ইতিমধ্যেই ওয়ান ডে খেলতে টিমের সঙ্গে যোগ দিয়েছেন হার্দিক (Hardik pandya), সূর্য(SKY), চাহালরা। খোশমেজাজে অধিনায়ক রোহিত (Rohit Sharma)। তবে বড় চ্যালেঞ্জ কিং কোহলির (Virat Kohli) কাছে। ভারতের রানমেশিন এবার ভারতীয় ক্রিকেটের ঈশ্বরের রেকর্ড ভাঙতে চলেছে। এক সেঞ্চুরিতেই বিরাট টপকে যাবেন সচিনকে (Sachin Tendulkar)!

যেভাবে প্রতি ম্যাচে একের পর এক কীর্তি গড়ে চলেছে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি, তাতে ক্রিকেটের নতুন অধ্যায় যে তিনি নিজের নামে লিখে ফেলবেন তা কিছু সময়ের অপেক্ষা মাত্র। এবার একদিনের ম্যাচে একটা সেঞ্চুরি করলেই সচিনকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার সুযোগ। আসলে ওডিআই ক্রিকেটে (ODI) দ্রুততম ১৩ হাজার রান করা ক্রিকেটারের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ওডিআই ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১৩ হাজার রান করতে সচিনের লেগেছিল ৩২১ ইনিংস। সেখানে বিরাট ২৬৫তম ইনিংসে পরই সেই রেকর্ডের কাছে পৌঁছে গিয়েছেন। এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ২৬৫ ইনিংসে ১২ হাজার ৮৯৮ রান করেছেন বিরাট। মানে আর মাত্র ১০২ রান কম রয়েছে। কাল ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের প্রথম একদিনের ম্যাচে এই রান করতে পারলেই ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে পৌঁছে যাবেন কিং কোহলি!

 

 

 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...