Friday, April 3, 2026

পাহাড়ে উঠে জলপ্রপাত দেখতে গিয়ে বিপত্তি! উদ্ধার ৮৫ পর্যটক

Date:

Share post:

বর্ষার মরসুমে তেলঙ্গানার সবথেকে উঁচু জলপ্রপাত দেখতে প্রতিবছরই ভিড় জমান পর্যটকরা। বুধবারও পাহাড়ের শিখরে পৌঁছে প্রকৃতির অপরূপ মহিমা দেখতে চূড়ায় পৌঁছে যান তাঁরা। কিন্তু সেখানেই অপেক্ষা করছিল বিপদ। বৃষ্টির জেরে জল জমে যাওয়ায় নীচে নামতে পারছিল না পর্যটকের দলটি।খবর পেতেই বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে তাঁদের সুস্থভাবে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

আরও পড়ুনঃ মণিপুর ইস্যুতে তপ্ত সংসদ, আজ কালো পোশাক পরে প্রতিবাদ

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মুলুগু জেলার মুত্যলধারা জলপ্রপাতের কাছে।বর্ষার মরসুমে মেঘের কোলে পাহাড়ের লুকিয়ে থাকার অপূর্ব দৃশ্য কার মা ভালো লাগে! সেখান থেকে আবার যদি ঝর্ণা বেয়ে পড়ে, সে দৃশ্য তো আরও মনোরম। ঠিক তেমনই পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে থাকে অজানা বিপদ। কখন ধস নামবে বা কখন খরস্রোতা নদীর জলস্রোতে ভাঙতে শুরু করবে, তা সকলেরই অজানা।সব জেনেও দুর্গম পথ বেয়ে প্রকৃতির মহিমা দেখার মোহে ৮৫ জনের একটি দল বুধবার চড়াই পথে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। গন্তব্যস্থলে পৌঁছনোর পর পর্যাপ্ত সময়ও কাটান তাঁরা। কিন্তু ফেরার পথেই ঘটে বিপত্তি।

বৃষ্টির ফলে জলের মাত্রা বৃদ্ধি পেতে থাকায় পর্যটকেরা পাহাড়ি জঙ্গলের মাঝে আটকে যান। সারা রাত ধরে নামার চেষ্টা করলেও পথ খুঁজে পাননি তাঁরা। পরে স্থানীয় পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় মোকাবিলা বাহিনীকে খবর দেন পর্যটকেরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে ছুটে আসেন ৫০ জন কর্মী। রাতের অন্ধকারেই পর্যটকদের খুঁজে বার করে নীচে নামিয়ে আনেন উদ্ধারকর্মীরা।

জানা গেছে, ৮৫ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।তাঁরা সকলেই নিরাপদেই রয়েছেন।

Related articles

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...