Monday, June 22, 2026

ঘরের মাঠে দুরন্ত জয় লাল-হলুদের, ইস্টার্ন রেলকে হারাল ৫-১ গোলে

Date:

Share post:

ঘরের মাঠে খেলতে নেমে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। এদিন কলকাতা লিগের ম‍্যাচে ইস্টার্ন রেলকে হারাল ৫-১ গোলে। লাল-হলুদের হয়ে জোড়া গোল আমন সিকের। ম‍্যাচের সেরাও তিনি। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেন অভিষেক কুঞ্জম, গুইতে এবং রাজিবুল। এদিন ম‍্যাচ দেখতে আসেন লাল-হলুদের হেড কোচ কার্লোস কুয়াদ্রাত এবং সহকারি কোচ দিমাস দেলগাদো। লাল-হলুদ উত্তরীয় তাদের স্বাগত জানান ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

চার বছর পর নিজেদের ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচ খেলতে নামে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে প্রিয় দলকে সমর্থন করতে লাল-হলুদ গ‍্যালারিতে ভীড় জমান ইস্টবেঙ্গল সমর্থকরা। বৃষ্টি মাথায় দলকে সমর্থন করে গেলেন তারা। উৎসাহ ছিল তুমুল। লাল-হলুদ আবির, টিফো এবং মশাল নিয়ে হাজির ছিলেন তাঁরা। দলকে সমর্থন করতে এসে হাসি মুখেই বাড়ি ফিরলেন লাল-হলুদ সমর্থকেরা। ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাপায় বিনু জর্জের ছেলেরা। যার ফলে ম‍্যাচের ২১ মধ্যে মিনিটে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদকে গোল করে এগিয়ে দেন অভিষেক কুঞ্জম। ফ্রিকিক থেকে শট নেন দীপ। কিন্তু সেই সট আটকে দেন ইস্টার্ন রেল গোলরক্ষক। সেখান থেকে গোল করলেন অভিষেক। এর দশমিনিটের মাথায় ফের গোল লাল-হলুদের। ম‍্যাচের ৩১ মিনিটের মাথায় রেলের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করেন লাল হলুদের গুইতে। এরপর ম‍্যাচের ৩৬ মিনিটে আবার গোল। ৩-০ এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টার্ন রেলের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করেন আমন সিকে। এরপর পাল্টা আক্রমণে যায় ইস্টার্ন রেল। সহজ সুযোগ নষ্ট করে তারা। প্রথমার্ধের ম‍্যাচের ফলাফল থাকে ৩-০।

দ্বিতীয়ার্ধেও চলে লাল-হলুদের আক্রমণের ঝড়। তবে পাল্টা আক্রমণে ঝাঁপায় রেল। যার ফলে ম‍্যাচের ৫২ মিনিটে রেলের হয়ে ১-৩ করেন দীব্যেন্দু। এরপর পাল্টা চাপ সৃষ্টি করে বিনু জর্জের ছেলেরা। যার ফলে ম‍্যাচের ৭৮ মিনিটে গোল পেয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে ৪-১ করেন সেই আমন। এরপর ৮৮ মিনিটে লাল-হলুদর হয়ে ৫-১ করেন রাজিবুল।

আরও পড়ুন:বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, বিমান ভাড়া বেড়ে তিনগুন

Related articles

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...