Wednesday, June 24, 2026

মণিপুর-মিজোরাম জ্ব.লছে, আপনি ঘুরে বেড়াচ্ছেন! নাম না করে মোদিকে তো.প মমতার

Date:

Share post:

মণিপুরে লাগাতার হিংসা ও মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় আগেই তীব্র ধিক্কার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, বিধানসভায় দাঁড়িয়ে মণিপুর (Manipur) নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম না করে মমতা বলেন, ঘুরে বেড়াচ্ছেন আর মণিপুর জ্বলছে, মিজোরাম জ্বলছে।

এদিন বিধানসভার বাদল অধিবেশেনে যোগ দিয়ে নাম না করে মোদিকে প্রবল আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, মণিপুর নিয়ে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী! পুলওয়ামা নিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের মন্তব্য টেনেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের গোলমাল নিয়ে এদিন বিধানসভায় আলোচনার প্রস্তাব দেয় BJP। প্রস্তাব গৃহীত হয়। অধিবেশনে পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের জবাব দিতে গিয়ে মণিপুরের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মে মাস থেকে দুই জনগোষ্ঠীর সংঘর্ষ চলছে। প্রাণ হারিয়েছেন ১৫০ জনের বেশি মানুষ। মমতা প্রশ্ন তোলেন, ‘‘মণিপুর নিয়ে অত ভয় কিসের? আপনি এ দিকে ঘুরে বেড়াচ্ছেন। টাকা দিয়ে উপহার দিচ্ছেন। আর মণিপুর জ্বলছে। মিজোরাম জ্বলছে।’’

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...