Monday, April 6, 2026

ডে.ঙ্গি মোকাবিলায় কলকাতার পুরসভার পদাঙ্ক অনুসরণ করবে বাংলাদেশে: হাছান মাহমুদ

Date:

Share post:

করোনার পরে ডেঙ্গি নিয়ে আশঙ্কা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পুরসভা। তাতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সেই পথ অনুসরণ করে সেই দেশের ডেঙ্গি মোকাবিলা করতে চাইছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার, কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

বাংলাদেশে থাবা বসিয়েছে ডেঙ্গি। ইতিমধ্যেই দেড়শোর বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। ডেঙ্গি সংক্রমণনিয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এ বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহার হাকিমের সঙ্গে কথা বলেন ঢাকা উত্তরের মেয়র সঙ্গে। যেভাবে কলকাতা পুরসভা ডেঙ্গি মোকাবিলা করা হচ্ছে, সেইভাবেই বাংলাদেশে পরিস্থিতি মোকাবিলার বিষয়ে তাঁদের কথা হয় বলে জানান হাছান মাহমুদ।

এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক-সহ বাংলাদেশ থেকে আগত বিশিষ্টরা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...