Monday, April 6, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তৎপরতা তুঙ্গে! ভাঙড়ে কলকাতা পুলিশের বিশেষ দল

Date:

Share post:

বুধবার বিকেলেই আলিপুর বডিগার্ড লাইনের একটি অনুষ্ঠান থেকে ভাঙড় (Bhangar) এবং সংলগ্ন এলাকার জন্য পৃথক ডিভিশন (Division) তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাঙড়কে কলকাতা পুলিশের (Kolkata Police) আওতায় নিয়ে আসার জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ পাওয়ার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ভাঙড়ে পৌঁছল কলকাতা পুলিশের বিশেষ দল (Special Team)। বৃহস্পতিবার ভাঙড় থানা সহ একাধিক এলাকায় পরিদর্শন করে দলটি।

বৃহস্পতিবার সকালে লালবাজারের (Lal Bazar) একটি প্রতিনিধি দল কলকাতা লেদার কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত এসি, ডিসি পদমর্যাদার অফিসারদের নিয়ে ভাঙড় থানায় যান। সূত্রের খবর, সেখানেই রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে আলোচনার পাশাপাশি দীর্ঘক্ষণ বৈঠকও করেন তাঁরা। পাশাপাশি এদিন ভাঙড় ও কাশীপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গা সরজমিনে খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের উচ্চপদস্থ আধিকারিকরা।

এতদিন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার অধীনে ছিল ভাঙ়ড় ও কাশীপুর থানা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্ব থেকে নির্বাচন পরবর্তী সময়েও আইএসএফ-সহ বিরোধীদের লাগাতার অশান্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তবে ভাঙড়ে যাতে আর নতুন করে কোনও অশান্তি ছড়িয়ে না পড়ে সেকারণেই বুধবার বড় পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...