Friday, April 3, 2026

ব্যালট বিকৃ.তিতে এসডিও-বিডিও সাসপেন্ডের সুপারিশ! 

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election)দিন ঘোষণা থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয় ভোটের দিন এমনকি গণনার দিনও ব্যালট কারচুপির (Ballot tampering)অভিযোগ করেছেন বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতির মামলা গড়িয়েছে আদালত (Calcutta High Court) পর্যন্ত। সত্যি কি ব্যালট বিকৃত করা হয়েছে? এই বিষয়ে সত্যতা যাচাই করতে কলকাতা হাইকোর্টের তরফে একটি কমিটি নিয়োগ করা হয়। এবার ষড়যন্ত্র করে ব্যালটে বিকৃতির অভিযোগে বিডিও-এসডিওকে সাসপেন্ড করার সুপারিশ করল বিচারপতি দেবীপ্রসাদ দে- এর অনুসন্ধান রিপোর্ট।

আদালত সূত্রে খবর উলুবেড়িয়ায় সিপিএম (CPIM) প্রার্থী কাশ্মীরা বেগম খানের ব্যালট পেপার (Ballot Paper) বিকৃতি-মামলা হয়েছিল। সত্য অনুসন্ধানের পাশাপাশি ৩ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি দেবীপ্রসাদ দে অনুসন্ধান রিপোর্ট দিয়ে এই সুপারিশ জানালেন আদালতে। সেখানে বলা হয়েছে কাশ্মীরার বিরুদ্ধে দাঁড়ানো তৃণমূল প্রার্থী লুৎফর বেগমের ওবিসি সার্টিফিকেট জাল। কিন্তু এসডিও অভিযোগ পাওয়ার পরেও কোনও পদক্ষেপ না করে আবেদনকারীকে নথি জমা দিতে বলেন, যা আইনবিরুদ্ধ। দুর্নীতির দায়ে সরাসরি যুক্ত থাকার জন্য এবার নজিরবিহীনভাবে সরকারি কর্মচারীদের সাসপেন্ডের সুপারিশ জমা পড়ল।

 

 

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...