Tuesday, April 7, 2026

ফের ট্রেনে আ.গুন, ভদ্রকের কাছে থমকে গেল পুরী-বিহার জয়নগর এক্সপ্রেস!

Date:

Share post:

ফের রেলে আগুন আতঙ্ক। এবার পুরী-বিহার জয়নগর এক্সপ্রেসে (Puri Bihar Jaynagar Express) কম্পার্টমেন্টের নীচ থেকে ধোঁয়া বেরোতে থাকায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ভদ্রক স্টেশনে (Bhadrak Station) ট্রেন পৌঁছানো মাত্রই, রেল কামরা থেকে নামার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। হতাহতের কোনও খবর নেই বলেই রেল সূত্রে জানা গেছে।

ইস্ট কোস্ট রেলওয়ের (East Coast Railway) তরফে বলা হয়েছে কোচের নিচে ব্রেক বাইন্ডিংয়ের সমস্যার কারণে আচমকাই ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও ভদ্রক স্টেশনে গাড়ি থামিয়ে মেরামতি করেন রেলের ইঞ্জিনিয়াররা। মিনিট তিরিশের মধ্যেই পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে দাবি রেলের আধিকারিকদের।

 

 

 

Related articles

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...