Monday, June 22, 2026

গোর্খাদের নিয়ে সিদ্ধান্ত নিক কেন্দ্র, বিজেপির বিরুদ্ধে বিস্ফো.রক বিমল গুরুং

Date:

Share post:

গোর্খাদের সঙ্গে নিয়মিত প্রতারণা করে চলেছে বিজেপি, বৃহস্পতিবার দার্জিলিংয়ের (Darjeeling) জিডিএনএ হলে শহীদ দিবস পালন অনুষ্ঠানে এমনই বিস্ফোরক অভিযোগ করে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করলেন অনীত থাপা (Aneet thapa)। গোর্খা জন মুক্তি মোর্চা নেতাদের ওরফে বিমল গুরুং (Bimal Gurung) বলেন , হয় মোদি সরকার গোর্খাদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুক ,তা নাহলে তাঁদের নেপালের নাগরিকত্ব (Citizenship of Nepal) দেওয়ার ব্যবস্থা করা হোক।

প্রতিবছর ২৭ জুলাইকে শহীদ দিবস হিসেবে পালন করে গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha)। এবছরও তার ব্যতিক্রম হয়নি। গোর্খাল্যান্ড (GorkhaLand) গড়ার দাবিতে ১৯৮৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত যেসব পাহাড়বাসী প্রাণ হারিয়েছেন তাঁদের স্মৃতিতেই আজকের দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে গোর্খা জনমুক্তি মোর্চা। শহিদ বেদীতে পুষ্প অর্পণ করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিমল গুরুং বলেন, কেন্দ্রের সরকার (Central Government) অর্থাৎ বিজেপির সঙ্গে পাহাড়বাসী সহায়তা করে আসছে। কিন্তু সরকার তাদের কথা রাখেনি। গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা বলছেন নির্বাচনের আগে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে যায় গেরুয়া সরকার, কিন্তু পাহাড়বাসীর কাছে গোর্খাল্যান্ড আজও অধরা। এদিন গুরুং বলেন নরেন্দ্র মোদি যদি এই বিষয়ে সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিন যাতে গোর্খারা নেপালের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। লোকসভা নির্বাচনের আগে যেভাবে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে সরব হচ্ছেন নেতারা, তাতে আখেরে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

 

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...