Wednesday, June 24, 2026

মণিপুর সফরে INDIA’র ২৬ সদস্যের প্রতিনিধি দল, থাকছেন তৃণমূলের সুস্মিতাও

Date:

Share post:

তিন মাস ধরে আগুন জ্বলছে উত্তর-পূর্বের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুরে(Manipur)। অথচ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সরকার। এ অবস্থায় সম্প্রতি মণিপুরের ভয়াবহ দুর্দশা দেখে এসে রিপোর্ট দিয়েছে তৃণমূলের(TMC) প্রতিনিধি দল। এবার মণিপুর পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছেন ইন্ডিয়া জোটের ২৬ সদস্যের প্রতিনিধিদল। আগামী ২৯ এবং ৩০ জুলাই ইন্ডিয়া জোটের এই প্রতিনিধি দলে তৃণমূলের তরফে থাকছেন থাকবেন সুস্মিতা দেব(Susmita Dev)।

জানা গিয়েছে, ২৯ জুলাই শনিবার সকাল ৮.৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে রওনা হবে প্রতিনিধি দল। মণিপুর পৌঁছে প্রতিনিধি দল প্রথমেই যাবে ইম্ফল ভ্যালিতে সেখান থেকে যাবেন চুরাচাঁদপুরে। ৩০ জুলাই রবিবার প্রতিনিধিরা সেখান থেকে ফিরবেন। বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্বে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বৃহস্পতিবার সকালের বৈঠকে স্থির হয় সদস্যদের নাম এবং দিনক্ষণ।

লাগাতার খুন, ধর্ষণ ও নারী নির্যাতনে সংবাদ শিরোনামে উঠে আসা মণিপুরের পরিস্থিতি এখন নরকের চেয়েও খারাপ। দেশজুড়ে এই ইস্যুতে শোরগোল পড়ার সঙ্গে সংসদেও বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। মনিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের দাবিতে প্রতিবাদের পদক্ষেপ হিসাবে ইন্ডিয়া জোট ২৬ জুলাই সংসদে কয়েকদিনের অচলাবস্থার পরে অনাস্থা প্রস্তাব পেশ করে। সেটি লোকসভার স্পিকার ওম বিড়লা দ্বারা গৃহীত হয় এবং তিনি জানিয়েছিলেন যে লোকসভার নেতাদের সাথে আলোচনা করার পরেই প্রস্তাবটি নিয়ে আলোচনা করার তারিখ এবং সময় নির্ধারণ করবেন তিনি । নিম্নকক্ষের সাংসদরা মণিপুর হিংসার বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন এবং আলোচনার দাবি জানান।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...