Wednesday, June 24, 2026

“নিখোঁজ” ভাঙড়ের বিডিও, শওকতের নিশানায় আইএসএফ

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে গণনার পর থেকেই “নিখোঁজ” বিডিও। ফলে পরিষেবা পেতে সমস্যার মুখে পড়েছেন এলাকার মানুষ। জানা গিয়েছে, গত ১১ জুলাইয়ের পর থেকে ভাঙড়-২ এলাকায় বিডিও তাঁর দফতরে অনুপস্থিত। এই ঘটনায় আইএসএফ-কে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

ভাঙড়-২ এলাকায় গণনা কেন্দ্রে পঞ্চায়েত ভোটের গণনার দিন যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, স্বাভাবিকভাবে ভোটের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের আতঙ্কিত হওয়ারই কথা। তাই বিডিও তাঁর অফিসে আছেন না, এমনটাই দাবি শওকত মোল্লার। ভাঙড়-২ বিডিও কার্তিক চন্দ্র রায় ওইদিন গণনা কেন্দ্রের মধ্যেই ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু তারপরে থেকে তাঁকে আর বিডিও অফিসে আসতে দেখা যায়নি।

তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, “ওই দিন আইএসএফের সন্ত্রাসবাদীরা যেভাবে তান্ডব চালিয়েছিল তাতে যে কোনও আধিকারিকের আতঙ্কিত হওয়ার কথা। এর ফলেই ভাঙড়-২’র বিডিও-র কাজকর্ম এখনও স্বাভাবিক হয়নি”।

শওকত মোল্লা আরও জানান, জেলাশাসককে তিনি অনুরোধ তিনি করেছেন যাতে অবিলম্বে ভাঙড়-২ বিডিও অফিসে আধিকারিক পাঠানো হয়। যাতে মানুষ সরকারি সুবিধা ক্ষেত্রে বঞ্চিত না হয় সেই বিষয়টি দেখার জন্য। তিনি জানিয়েছেন যে জেলাশাসক কথা দিয়েছেন কোনও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কোনও অসুবিধা হবে না।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...