Friday, April 3, 2026

মুম্বইয়ে I.N.D.I.A – এর আগামী বৈঠক! বিরোধীদের বার্তা পেলেন মমতা

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha elections) বিজেপি সরকারকে গদিচ্যুত করতে সব বিরোধী দল হয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) আয়োজনে বিহারের পাটনায় ১৫টি বিজেপি-বিরোধী দলের শীর্ষ নেতৃত্বরা বৈঠক করেন। এর পরে ১৭-১৮ জুলাই কংগ্রেস শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত বৈঠকে অংশ নেয় ২৬টি দল। দুটি বৈঠকেই উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । দ্বিতীয় বৈঠকে চূড়ান্ত হয় জোটের নাম হবে ‘ইন্ডিয়া’ (INDIA)। সেদিনই জানা গেছিল যে আগামী বৈঠক মহারাষ্ট্রে হতে চলেছে। এবার জানা গেল আগামী ২৫-২৬ অগস্ট মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে (Mumbai )‘ইন্ডিয়া’র বৈঠক হবে বলে চিন্তা ভাবনা চলছে।

এর আগে দুবারের বৈঠক আয়োজিত হয়েছিল বিজেপি শাসিত রাজ্যে। কিন্তু এবার বিজেপি সমর্থিত শিবিরে গেরুয়া বিরোধী জোটের বৈঠকের আয়োজন নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই বিরোধী জোটের নেতাদের একাংশ এই ‘বার্তা’ পাঠিয়েছেন। সকলের সম্মতি মিললে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বেঙ্গালুরুর বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) জানিয়েছিলেন, মহারাষ্ট্রে পরবর্তী বৈঠকে ‘ইন্ডিয়া’র ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে। এখন নয়া জোটে চেয়ারপার্সন পদে কোন নাম ঘোষণা করা হয় এবং অভিন্ন কর্মসূচির সম্ভাবনা খতিয়ে দেখতে পৃথক কমিটি গঠন করা হবে কিনা, সেই সব নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে মুম্বইয়ে।

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...