Friday, June 26, 2026

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে সহজ জয় ভারতের, ওয়েস্ট-ইন্ডিজকে হারাল ৫ উইকেটে

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে দুরন্ত জয় পেল ভারতীয় দল। এদিন ক‍্যারিবিয়ানদের ৫ উইকেটে হারাল রোহিত শর্মারা। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে বল হাতে চার উইকেট কুলদীপ যাদবের। ম‍্যাচের সেরাও তিনি। অর্ধশতরান ইশান কিষানের। টেস্ট ম‍্যাচের পর একদিনের ক্রিকেটে এদিন অভিষেক হয় মুকেশ কুমারের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় ক‍্যারিবিয়ানদের ইনিংস। ব্রানন্ডন কিং করেন ১৭ রান। ২ রান করেন মায়ার্স। সাই হোপ করেন ৪৩ রান। ১১ রান করেন হিটমায়ার। ভারতের হয়ে বল হাতে দাপট দেখান কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। ৪ উইকেট নেন কুলদীপ। ৩ উইকেট নেন জাদেজা। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, মুকেশ কুমার এবং শার্দুল ঠাকুর।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারত। সৌজন্যে ইশান কিষান। ৫২ রান করেন তিনি। ইশান ছাড়া তেমন কেউ আর বড় রান করতে পারেননি। ৭ রান করেন শুভমন গিল। ১৯ রান করেন সূর্যকুমার যাদব। ১৬ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। ১২ রানে অপরাজিত রোহিত শর্মা। ক‍্যারিবিয়ানদের হয়ে দুই উইকেট নেন গুড়াকেশ মোতি। একটি করে উইকেট নেন, জয়ডেন সিলস এবং কারিয়া।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন রতন টাটা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...