Friday, June 26, 2026

অন্ত.র্বাস নিয়ে মন্তব্য করে বি.পাকে অমিতাভ! 

Date:

Share post:

কথায় বলে মানুষের কর্মফল তাঁকে ভোগ করতেই হয়, তার জন্য পরজন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না। মানে ইহকালের ফল আপনাকে এই জীবনেই ভোগ করতে হবে। অতীত যে পিছু ছাড়ে না তার প্রমাণ হাড়ে হাড়ে টের পেলেন বলিউডের বিগ বচ্চন (Bollywood Megastar Amitabh Bachhan)। নাহলে এক যুগেরও বেশি সময় আগে করা টুইটের খেসারত এই সময় দিতে হয়? সৌজন্যে সোশ্যাল মিডিয়া (Social Media)। নেট দুনিয়ায় আচমকাই ভাইরাল অমিতাভ বচ্চনের (Amitabh Bachhan) অন্তর্বাস নিয়ে মন্তব্যের একটি টুইট (Tweet)। তাতেই নিন্দার ঝড় সর্বত্র।

সেলিব্রেটিদের লেখা বা তাঁদের বলা কথা নিয়ে সমালোচনা হওয়াটা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে প্রায় ১৩ বছর আগের ঘটনা ঘিরে এভাবে সমাজমাধ্যমে ছি ছি রব উঠবে সেটা ভাবতে পারেননি ভারতীয় বিনোদন জগতের মেগাস্টার অমিতাভ বচ্চন। ঘটনাটি ২০১০ সালের। ১২ জুন বিকেল ৩টে ২৪-এ একটি টুইট করেছিলেন অমিতাভ। সেখানে লিখেছিলেন, “ইংরেজিতে ব্রা কেন একবচন, আর প্যান্টি’জ কেন বহুবচন?” সেই সময় অবশ্য এটা নিয়ে খুব একটা মাতামাতি হয়নি কারণ তখন সোশ্যাল মিডিয়া এতটা সক্রিয় ছিল না। তাঁর টুইট ভাইরাল হতেই মিম যেমন এসেছে ঠিক তেমনই রীতিমতো তুলোধনা করা হচ্ছে তাঁকে। কেউ কেউ তো বলেই ফেললেন বিগ বচ্চন যে এত নিম্ন রুচির মানুষ হতে পারেন তা ভাবা যায় না। বোঝো ঠেলা! একদিকে এই নিয়ে যখন উত্তাল টুইটার, বিগ-বি কিন্তু নীরব। আদৌ কি নিয়ে কোনও মন্তব্য করবেন মেগাস্টার? আপাতত তিনি ‘কৌন বনেগা ক্রোঢ়পতি’র শুটিং নিয়ে ব্যস্ত ।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...