Saturday, April 4, 2026

জ*ঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে গবেষণারত এক ছাত্রকে গ্রেফ*তার

Date:

Share post:

জঙ্গি সংগঠনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকায় এবার গবেষণারত দুই ছাত্রকে গ্রেফতার করল জম্মু এবং কাশ্মীর পুলিশ। এই গ্রেফতারির জেরে কাশ্মীরের কুলগ্রামে জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার সংগঠন কার্যত ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের।

আরও পড়ুনঃ INDIA জোটের মধ্যেই ফের সিপিএমকে বেনজির আ.ক্রমণ কুণালের

জানা গেছে, ডক্টর সাবিল নামে এক ব্যক্তি তরুণদের জঙ্গি হয়ে উঠতে উৎসাহ দিতেন এই সংগঠনে। তাঁর সন্ধান দীর্ঘদিন ধরেই চালাচ্ছিল পুলিশ। আর সেই সূত্রেই সন্ধান মেলে এই সংগঠনের যারা স্থানীয় তরুণদের প্রাথমিক সুযোগ সুবিধার বদলে জঙ্গি প্রশিক্ষণের এই সংগঠনের ছাত্র হিসেবে নিযুক্ত করে নিত।

পুলিশ অভিযান চালিয়ে সঙ্গগঠনের পাশাপাশি একটি গাড়িরও সন্ধান পেয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ওই গাড়িটি ব্যবহার করতেন ডক্টর রুবানি বসির নামে এক ব্যক্তি যিনি কুলগামের বাসিন্দা। যদিও জেরায় পুলিশ জানতে পেরেছে, এই রুবানি বসির এবং ডক্টর সাবিল একই ব্যক্তি।

বহুদিন ধরেই ডক্টর সাবিল, রুবানি বসির নামে ছন্দনাম ব্যবহার করে জঙ্গি সংগঠনের কাজ চালাচ্ছিলেন। কাশ্মীরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন পিএইচডি স্কলার বা গবেষণারত ছাত্র হিসেবে নিজের পরিচয় দেন বসির ওরফে সাবিল। জানা গেছে, জঙ্গি সংগঠন চালানোর পাশাপাশি অধ্যাপনার কাজেও যোগ দেওয়ার পরিকল্পনা ছিল সাবিলের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...