Monday, April 6, 2026

পর্যটন দফতরের প্রধান সচিব থাকছেন নন্দিনী, পর্যটন উন্নয়ন নিগমের দায়িত্বে ইন্দ্রনীল

Date:

Share post:

পর্যটন দফতরের প্রধান সচিব থাকছেন IAS নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। তবে, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সনের অতিরিক্ত দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। নজিরবিহীন ভাবে সেই জায়গায় আনা হয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে (Indranil Sen)। পর্যটন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারপার্সন করা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee)। তবে, পর্যটন উন্নয়ন নিগমের অন্যতম ডিরেক্টর পদে থাকছেন নন্দিনী।

পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব সামলাচ্ছেন দক্ষ আইএএস নন্দিনী চক্রবর্তী। নতুন নির্দেশিকায় তাঁকে সেই কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সনের পদে ছিলেন তিনি। সেই পদটি ছিল অস্থায়ী। তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি আর একটি বেনজির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দফতরের প্রতিমন্ত্রীকে আনা হয়েছে পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে। এক দফতরের মন্ত্রীর অন্য আরেকটি নিগমের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া এক কথায় নজিরবিহীন। আর সেই নিগমের ভাইস চেয়ারপার্সন করা হয়েছে সায়ন্তিকাকে। তবে, পর্যটন উন্নয়ন নিগমের অন্যতম ডিরেক্টর পদে থাকছেন নন্দিনী চক্রবর্তী।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...