Wednesday, June 24, 2026

ফের ‘INDIA’কে জ.ঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা মোদির, পাল্টা তোপ রাহুলের

Date:

Share post:

আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে বিরোধীদের জোট INDIA ঘুম ছুটিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। যার জেরেই লাগাতার বিরোধীদের আক্রমণ শানিয়ে যাচ্ছেন তিনি। এর আগে নিষিদ্ধ সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে জোটের তুলনা টেনেছিলেন মোদি, এবার রাজস্থান সফরে গিয়ে ফের ‘ইন্ডিয়া’কে নিশানায় নিলেন তিনি। এবার নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ‘সিমি’ (স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া)-র সঙ্গে ইন্ডিয়ার তুলনা টানলেন তিনি। অন্যদিকে পাল্টা মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী(Rahul Gandhi)।

বৃহস্পতিবার রাজস্থানের শেখাবতী অঞ্চলের সীকরে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখানেই বিরোধীদের আক্রমণ শানিয়ে তিনি ‘সিমি’ (স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া)-র তুলনা টেনেছেন। মনে করিয়ে দিয়েছেন, ১০ মাস আগে তাঁর সরকার ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ)-এ যে ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ (পিএফআই)-কে নিশানা করেছে, সিমি তারই পূর্বসুরি। দু’ক্ষেত্রেই ‘ইন্ডিয়া’ নাম রয়েছে জানিয়ে মোদির মন্তব্য “বিরোধী জোটের নামের আড়ালে লুকিয়ে রয়েছে পাপ।” কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে ভারতের উপর হামলা চালানোর জন্যই ওই সংগঠন তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি! পাশাপাশি তিনি বলেন, “জালিয়াতির দায়ে বদনাম হয়ে যাওয়া কোম্পানি যেমন নাম বদলে ফেলে, তেমনই নানা দুর্নীতি অভিযুক্ত ইউপিএ নাম বদলেছে। দুর্নীতি আর প্রতারণার ইতিহাস আড়াল করতেই বদলানো হয়েছে নাম।” দেশবিরোধী শক্তি যে কৌশলে ভারতকে দুর্বল করতে চায়, ‘ইন্ডিয়া’-ও সেই কৌশল নিচ্ছে বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে আবার ব্রিটিশ ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র প্রসঙ্গ তোলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, “ওঁরাই (বিরোধীরা) গালওয়ানে শহিদ ভারতীয় সেনার শৌর্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ‘টুকরে টুকরে গ্যাং’-এর সঙ্গে হাত মিলিয়েছিলেন।”

তবে মোদির মন্তব্যের পাল্টা দিয়ে এদিন এক টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মণিপুর ইস্যুতে মোদিকে তুলোধনা করে এক ভিডিও বার্তায় রাহুল বলেন, “আপনারা জানেন, কেন মণিপুর ইস্যুতে নিশ্চুপ রয়েছেন প্রধানমন্ত্রী? কারণ তিনি জানেন তাঁর আদর্শের জন্যই মণিপুর আজ জ্বলছে।” একইসঙ্গে তিনি বলেন, “মণিপুরে কী হচ্ছে আপনারা সকলেই দেখেছেন। দেশের প্রধানমন্ত্রী কী করে এই নিয়ে উদাসীন, কেন কিছু বলছেন না? আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে। নিশ্চয়ই ভাবছেন বিমানে চেপে কেন ইম্ফল জাচ্ছেন না তিনি। আশ্চর্য হয়ে যাচ্ছেন তো? আসলে উনি তো RSS-এর প্রধানমন্ত্রী। মণিপুরের সঙ্গে ওঁর কোনও লেনদেন নেই। মণিপুরের মা-বোন-মেয়েরা যে আঘাত পেয়েছেন, তাতে নরেন্দ্র মোদির কিছু যায় আসে না।”

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...