Friday, June 19, 2026

এবার “বিগ বস”-এর ঘরে দেবাংশু? এখানেও শুভেন্দুকে খোঁচা তৃণমূল যুবনেতার!

Date:

Share post:

দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তৃণমূলের (TMC) যুবনেতা। দলের আইটি সেলের (IT Cell) দায়িত্ব তাঁর হাতে। বঙ্গ রাজনীতির তারুণ্যের জোয়ারের এক পরিচিত মুখ। যাকে এক ডাকেই সকলে চেনেন। দেবাংশুর ”সোশ্যাল মিডিয়া প্রেজেন্স’ ও জনপ্রিয়তা এককথায় অনবদ্য। হাস্যরসকে হাতিয়ার করে রাজনৈতিক বিতর্কে বিপক্ষকে ফালা ফালা করার কাজে তার জুড়ি মেলাভার। রাজনীতিকে বিনোদনের মোড়কে মুড়ে একের পর এক খেলা দেখানোয় ওস্তাদ এ রাজ্যে “খেলা হবে”র স্রষ্টা।

এবার এক অন্য খেলা খেলে দিলেন দেবাংশু। বাংলার এক জনপ্রিয় ইউটিউবার “দ্য বং গাই” (The Bong Guy) ওরফে কিরণ দত্ত একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানে কিরণ লিখছেন, বাংলায় যদি ‘বিগ বস’-এর (Big Boss) তৃতীয় সিজন হয়, তাহলে দর্শকরা কাকে কাকে সেখানে দেখতে চাইবেন? তিনি সোশ্যাল মিডিয়ায় দশ জনের নাম চেয়েছেন। তিনি নিজেও বেশ কিছু নাম বেছে নিয়েছেন। কিরণের এই পোস্টে বহু মানুষ কমেন্ট সেকশনে গিয়ে, দেবাংশুর নামও মেনশন করেছেন। তাঁদের বক্তব্য তাঁরা দেবাংশুকে দেখতে চান জনপ্রিয় রিয়ালিটি শো-তে।

এদিকে, দেবাংশু নিজের নাম দেখে ময়দানে নেমে পড়েন। কিরণের পোস্ট নিজের ফেসবুক ওয়ালে তুলে ধরে লেখেন, ”এতজন আমার নাম লিখেছেন দেখে আমি আপ্লুত! কিন্তু.. ৩ মাস একটা বাড়িতে বন্দি থাকলে শুভেন্দু অধিকারী হয়ে যাব এক্কেবারে! তারপর বেরিয়ে এসে যখন বলব Who is you?… ভালো লাগবে?” দেবাংশুর এই পোস্ট মুহূর্তে দাবানলের মতো ভাইরাল হয়।


 

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...