Sunday, March 15, 2026

মোদি রাজত্বে সুরক্ষিত নয় মহিলারা, স্বীকার খোদ কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা কয়েক গুণ বেড়েছে। শুধুমাত্র গত এক বছরে এই বৃদ্ধির হার ১৫.৩ শতাংশ। আরও বিস্ময়কর, এই অভিযোগ বিরোধীদের অভিযোগ, বরং বলছে খোদ মোদি সরকারই। মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় ঘোরানোর মতো অসম্মানজনক ঘটনার আবহে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, গত পাঁচ বছরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে নাকি কমেছে? মোদি সরকারের কাছে লিখিতভাবে এর উত্তর জানতে চেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। জবাবে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্র জানিয়েছেন, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা আগের চেয়ে বেড়েছে। ২০১৭ সালে প্রতি লক্ষে গড়ে ৫৭ জন মহিলা অত্যাচারিত হতেন। সরকারি রিপোর্ট বলছে, ২০২১ সালে তা বেড়ে হয়েছে ৬৪।

তবে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা কমাতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী বলেই জানিয়েছেন মন্ত্রী। স্মার্ট পুলিশিং ব্যবস্থায় প্রাথমিক পর্যায়ে কলকাতা, দিল্লি, লখনউ, আমেদাবাদ সহ ৮টি বড় শহরকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মহিলাদের ওপর অত্যাচারের ঘটনার বিচার দ্রুত গতিতে করার জন্য সরকার আইনও এনেছে বলেও উল্লেখ করেছেন মন্ত্রী।

মন্ত্রীর এমন দাবির পর, জহর সরকার বলেন, “মহিলাদের নিরাপত্তা নিয়ে মোদি সরকার যদি এতই চিন্তিত হয়, তাহলে মণিপুরের ঘটনার পরেও মোদি কেন চুপ?”

 

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...