Saturday, April 4, 2026

অমর্ত্য সেনকে সমর্থন করায় শাস্তি বিশ্বভারতীর!সাসপেন্ড পড়ুয়াকে

Date:

Share post:

জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে সমর্থন করায় শাস্তি! অমর্ত্যের পক্ষ নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোপের মুখে পড়েন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। বুধবার সাসপেন্ড করার পাশাপাশি ওই পড়ুয়াকে শো-কজও করা হয়েছে। এমনকি চিঠিতে শৃঙ্খলাভঙ্গ নিয়ে কড়া বার্তাও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ‘কাওয়ালেয়া’ গার্ল তামান্নার আঙুলে পেল্লাই হিরে! চমকে গেলেন ফ্যানেরা

বিশ্বভারতীর পল্লিশিক্ষা ব্যবস্থাপনা কর্মসূচি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র সোমনাথ সৌ। অমর্ত্যকে সমর্থনের পাশাপাশি বিশ্বভারতী নিয়ে নানা বিতর্কিত বিষয়েও ফেসবুকে লিখেছিলেন তিনি। এরপরই বিশ্বভারতী কর্তৃপক্ষের ক্ষোভের মুখে পড়েন। সমাজমাধ্যমে পোস্ট করার জন্য সোমনাথের বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি করা হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, ছাত্র-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় একাধিক বিতর্কিত পোস্ট করায় নিয়ম লঙ্ঘন করেছেন ওই ছাত্র। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সর্বসম্মতি ক্রমে তৃতীয় সেমিস্টারে সোমনাথকে সাসপেন্ড করা হয়েছে। পড়ুয়াদের একাংশের মতে, তৃতীয় সেমিস্টার স্থগিত করা মানেই প্রায় এক বছর নষ্ট হওয়া।


প্রসঙ্গত, জমি বিতর্কের জেরে নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জল সংঘাত এতটাই চরমে উঠেছে যে তার জল গড়িয়েছে হাই কোর্ট পর্যন্ত। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকারও। তবুও জমি বিতর্কে এখনও থামতেই চাইছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকি নিজস্ব মতামত নিজের সমাজমাধ্যমে পোস্ট করতেই পড়ুয়াকে চরম শাস্তি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...