Friday, April 3, 2026

নিরাপত্তাই কারণ, বদলে যেতে পারে ভারত-পাকিস্তান ম‍্যাচ, ইঙ্গিত বোর্ড সচিবের

Date:

Share post:

অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্টে সবার নজর ১৫ অক্টোবরের দিকেই। কারণ এই দিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে গতকালই শোনা যায় নিরাপত্তার কারণে বদলে যেতে পারে এই ম‍্যাচের দিন। আর এবার এই নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম‍্যাচ বদলে যেতে পারে। তবে শুধু ভারত-পাক নয়, আরও কিছু ম্যাচের দিন পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিন জয় শাহ জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম‍্যাচ বদলে যেতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন পাল্টালেও ওই ম্যাচ আহমেদাবাদেই হবে। ১৫ অক্টোবর নবরাত্রি উৎসব রয়েছে। সেই কারণেই ওই দিন ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা মুশকিল হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই অন্য কোনও দিন ওই ম্যাচ হতে পারে। শাহ আরও জানিয়েছেন, তিনটি দেশের ক্রিকেট বোর্ডের সূচি নিয়ে আপত্তি আছে। সে কথা তারা জানিয়েছে। সেই তিনটি দেশের ম্যাচের দিন বদলাতে পারে। তবে কোন তিনটি দেশ সূচি বদলের আবেদন জানিয়েছে, তা জানাননি বোর্ড সচিব।

আহমেদাবাদে বড় উৎসব নবরাত্রির। নরবাত্রি উৎসবের কারণে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। সেই কারণে ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে অন্য কোনও দিন এই ম্যাচ আয়োজন করতে।

আরও পড়ুন:ঘরের মাঠে দুরন্ত জয় লাল-হলুদের, ইস্টার্ন রেলকে হারাল ৫-১ গোলে

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...