Wednesday, April 1, 2026

ফের বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে ছোড়া হল পাথর

Date:

Share post:

উদ্বোধনের পর থেকেই কখনও দুর্ঘটনা, কখনও আবার ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় শিরোনামে উঠে এসেছে মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস।এবার ফের বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে ছোড়া হল পাথর। বুধবার ভোপাল থেকে দিল্লির নিজামুদ্দিন স্টেশন রুটের বন্দে ভারতে এই পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছে। রেল সূত্রে খবর, পাথরের আঘাতে ট্রেনের একটি কাচ ভেঙে গিয়েছে। যদিও এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি।

আরও পড়ুনঃফের বন্দে ভারত এক্সপ্রেসে দু.র্ঘটনা! মহারাষ্ট্রে ট্রেনের ধাক্কায় মৃ.ত্যু গরুর

রেল সূত্রে জানা গিয়েছে, মানিয়া এবং জাজউ স্টেশনের মধ্যে এই পাথর ছোড়ার ঘটনা ঘটে। যার ফলে ভেঙে চুরমার হয়ে যায় সি-৭ কোচের ১৩ এবং ১৪ নম্বর সিটের জানালার কাচ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের তদন্তকারী দল।আগ্রা রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক প্রসজস্তি শ্রীবাস্তব জানিয়েছেন, কে বা কারা এই ঘটনা ঘটল তার তদন্ত চলছে।


বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এমনকি ভোপাল থেকে নিজামুদ্দিন স্টেশনের মধ্যে চলা বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।একবার ফের এই রুটের ট্রেনেই পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...