Tuesday, June 23, 2026

ফের বন্দে ভারত এক্সপ্রেসে দু.র্ঘটনা! মহারাষ্ট্রে ট্রেনের ধাক্কায় মৃ.ত্যু গরুর

Date:

Share post:

আবারও মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসে দুর্ঘটনা। এবার ট্রেনের ধাক্কায় মৃত্যু হল গরুর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের দাহনু এলাকায়। এর জেরে গুজরাটের গান্ধীনগর থেকে মুম্বইগামী বন্দে ভারত এক্সপ্রেস কিছুক্ষণের জন্য আটকে পড়ে। যদিও এই ঘটনার জেরে ট্রেনের কোনও ক্ষতি হয়নি।

আরও পড়ুনঃবন্দে ভারত এক্সপ্রেসে আ.গুন! আত.ঙ্কিত যাত্রীরা

মঙ্গলবার সন্ধ্যায় গান্ধীনগর থেকে মুম্বই যাচ্ছিল একটি বন্দে ভারত। মহারাষ্ট্র সীমানা অতিক্রম করেই দাহনু স্টেশনের কাছে একটি গরু চলে আসে লাইনের উপর। সজোরে ধাক্কা লাগে ট্রেনের সঙ্গে। পশ্চিম রেলের এক আধিকারিক জানিয়েছেন, এর ফলে কোনও যাত্রীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনেরও কিছুই হয়নি। তবে ট্রেনটি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়। পশ্চিম রেলের উমরগাম-ঘোলবাদ সেকশনের ওই জায়গায় বন্দে ভারত দাঁড়িয়ে যায় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে। তার পর সাত মিনিট বাদে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আবার গন্তব্যের দিকে রওনা হয় বন্দে ভারত।

জানা গিয়েছে, এই এলাকায় সেমি হাইস্পিড বন্দে ভারত চালানোর জন্য পশ্চিম রেলওয়ের তরফ থেকে মুম্বই থেকে গান্ধীনগর পর্যন্ত লোহার ফেন্সিং দিয়ে লাইনের দু’দিক ঘেরার কাজ চলছে। যাতে গরু বা অন্য কিছু আচমকা লাইনের উপর না চলে আসতে পারে। কিন্তু ওই এলাকায় ৩৭৮ মিটার এলাকায় এখনও ফেন্সিং পড়েনি। ফলে ওই জায়গাটি অরক্ষিত ছিল। তার ফলেই গরুটি চলে আসে লাইনের উপর। তাতেই দুর্ঘটনা ঘটে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...