Saturday, May 23, 2026

উত্তরের পর এবার দক্ষিণবঙ্গেও ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বর্ষার মরসুম বঙ্গে প্রবেশ করলেও ঝমঝমিয়ে বৃষ্টির দেখা এখনও মেলেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি হলেও তাপমাত্রার এখনও হেরফের ঘটেনি।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আরও পড়ুনঃ উদ্বেগ প্রকাশ আমেরিকার, গ্রামবাসী-বাহিনী তুমুল সংঘ*র্ষে ফের রণ*ক্ষেত্র মণিপুর

উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি উপরের দিকের এই পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।তবে আজকের পর থেকেই বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ।

কলকাতায় এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পড়বে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯৪ শতাংশ।
এসবের মধ্যেই একটি ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু, রাজস্থান ও সংলগ্ন এলাকায় এবং মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তীসগড় সংলগ্ন এলাকায়। উত্তর বঙ্গোপসাগরেও সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এর অবস্থান। বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অভিমুখ।

আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিদর্ভ, ছত্তিশগড়, কঙ্কন, গোয়া ঘাট ও মধ্য মহারাষ্ট্র এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটক, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, কেরল ও মাহেতে। ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, ওড়িশা, অরুণাচলপ্রদেশ, অসম ও মেঘালয়ে।

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...