Friday, June 26, 2026

বড় বিড়.ম্বনায় ‘বাহুবলী’ প্রভাস, মধ্যরাতে মারা.ত্মক কাণ্ড

Date:

Share post:

‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে বিতর্কের আঁচ খানিকটা কমেছে বটে, কিন্তু ব্যক্তিগত জীবনে কিছুতেই যেন সমস্যা কাটে উঠতে পারছেন না বাহুবলী অভিনেতা। এবার স্যোশাল মিডিয়া (Social Media) নিয়ে মহা বিপদে প্রভাস(Prabhash)। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই হ্যাকারদের কবলে অভিনেতার ফেসবুক(Facebook ) প্রোফাইল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই কথা নিজেই জানান সুপারস্টার।

বৃহস্পতিবার রাতে প্রভাসের ফেসবুক পেজে পরপর ‘আনলাকি হিউম্যান’ ও ‘বল ফেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ নামের দু’টি ভিডিয়ো পোস্ট করা হয়। যে দুটি ভিডিয়োর সঙ্গে প্রভাসের কাজের কোনও যোগাযোগ নেই। কিছুটা অবাক হন অনুরাগীরা। বিষয়টা বোঝার পর অভিনেতা নিজের হ্যাকারদের কবলে পড়ার কথা ফ্যানেদের জানান। তিনি লেখেন, “সবাইকে হ্যালো, আমার ফেসবুক পেজটির সঙ্গে কিছু ঘটেছে। আমার টিম সমস্যা ঠিক করার চেষ্টা করছে।”

আদিপুরুষ সিনেমা প্রভাসের জীবনের ঐতিহাসিক ভুল বলে আখ্যা দিয়েছেন অনুরাগীরা। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও যেভাবে রামায়ণের আধুনিকীকরণ হয়েছিল, তা দেখে ধিক্কার করেছিল সিনেপ্রেমীরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রভাসের আগামী ছবি Kalki 2898 AD- র লুক। ওই ফার্স্টলুকও দর্শকদের খুব একটা পছন্দের হয়নি। তাহলে কি সত্যি সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অভিনেতার। নতুন ছবিতে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে কেমিস্ট্রি কি হাল ফেরাবে, সেটাই প্রশ্ন।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...