Friday, April 3, 2026

অফিস টাইমে বনগাঁ-শিয়ালদহ ট্রেন চলাচলে বিভ্রাট! দুর্ভোগে নিত্যযাত্রীরা

Date:

Share post:

বারাসতে ট্রেন বিভ্রাটের জেরে অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদহগামী দ্বিতীয় ট্রেন বামনগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। বাতিল হয় আরও বেশ কয়েকটি ট্রেন। তার মধ্যেই দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে বামনগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে মারধর করতে এগিয়ে যায় বলে অভিযোগ। যদিও পাল্টা ওই যুবককেই মারধর করেন ট্রেনের অন্য যাত্রীরা বলে জানা গেছে।

আরও পড়ুনঃডে*ঙ্গি নিয়ে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন, সচেতনতা বৃদ্ধিতে জোড়

রেল বিভ্রাটকে ঘিরে বিশৃঙ্খলা তৈরি হতেই ট্রেনের চালক স্থানীয় স্টেশনের আরপিএফের সহযোগিতার জন্য আবেদন করেন। যদিও স্টেশনে আরপিএফ না থাকার কারণে পরিস্থিতি জটিল হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল পুলিশ। ৭টা নাগাদ আবার ট্রেন চলাচল শুরু হয়। তবে সব ট্রেনই এক ঘণ্টা দেরিতে চলছে।অন্যদিকে ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...