Saturday, April 4, 2026

“প্রধানমন্ত্রী ঘুমোচ্ছেন”, মণিপুরে ইস্যুতে মোদিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দলত্যাগ বিজেপি মুখপাত্রের

Date:

Share post:

মণিপুর ইস্যুতে ঘরে-বাইরে চাপের মুখে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবার দলের অন্দরেই প্রশ্নের মুখে পড়ল বিজেপি। প্রায় আড়াই মাস ধরে জাতিদাঙ্গায় অগ্নিগর্ভ মণিপুর। হিংসাথামার কোনও লক্ষণ নেই। ডাবল ইঞ্জিন মণিপুরে ব্যর্থ কেন্দ্র-রাজ্য। উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকায় ক্ষোভ উগরে দল ছাড়লেন বিহার বিজেপির মুখপাত্র বিনোদ শর্মা। তাঁর অভিযোগ, মণিপুরের পরিস্থিতি দেশের মাথা হেঁট করে দিয়েছে। এতবড় ঘটনার পরও প্রধানমন্ত্রী মোদি ঘুমোচ্ছেন। এভাবে দলে থাকা যায় না।

আরও পড়ুনঃঅফিস টাইমে বনগাঁ-শিয়ালদহ ট্রেন চলাচলে বিভ্রাট! দুর্ভোগে নিত্যযাত্রীরা

এখানেই শেষ নয়। বিরোধীদের সুরেই বিনোদ শর্মা প্রধানমন্ত্রী ও দলের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক স্তরে মণিপুরের ঘটনা দেশের মুখ পুড়িয়েছে। কিন্তু তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে সরাতে ব্যর্থ প্রধানমন্ত্রী।

সুর চড়িয়ে বর্ষীয়ান নেতা আরও বলেন, কয়েক হাজার লোকের সামনে দু’জন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হল। তারপরও মণিপুরের মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যে এমন কয়েকশো ঘটনা ঘটেছে। এটা খুবই ভয়ঙ্কর। এই মন্তব্যই প্রমাণ করে বিজেপি নেতৃত্ব মহিলাদের নিয়ে মোটেই উদ্বিগ্ন নয়। ওই লজ্জাজনক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি চিঠি দিয়েছিলেন বলে জানিয়েছেন বিনোদ। এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জিও জানিয়েছিলেন। কিন্তু তাঁর কথায় গুরুত্ব দেওয়া হয়নি দাবি করেই দল ছাড়েন তিনি। বিনোদের কথায়, “বিজেপির হয়ে কাজ করার জন্য আজ লজ্জিত বোধ করছি। ভারাক্রান্ত মনে তাই দল থেকে পদত্যাগ করলাম।” জেপি নাড্ডাকে চিঠি দিয়ে দলত্যাগের কথা জানিয়েছেন তিনি।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...