Thursday, May 14, 2026

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে বোলারদের প্রশংসায় ভারত অধিনায়ক

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের ৫ উইকেটে হারায় রোহিত শর্মারা। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে বল হাতে দাপট কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজার। চার উইকেট কুলদীপের। ম‍্যাচের সেরাও তিনি। তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর এই জয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। বোলারদের প্রশংসায় মাতলেন তিনি।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” এই পিচে পেসার এবং স্পিনারদের জন্য অনেক কিছু ছিল। আমাদের বোলারেরা অল্প রানে আটকে রাখে ওদের। আমরা তরুণদের সুযোগ দিচ্ছিলাম এই ম্যাচে। সেই কারণেই তাঁদের আগে ব্যাট করতে পাঠানো হয়। আগামী দিনেও সুযোগ পেলে, এমনটা করা হবে। মাত্র ১১৫ রানের লক্ষ্য থাকায় জানতাম তরুণদের সুযোগ দেওয়া যাবে। আমার মনে হয় না এমন সুযোগ বার বার আসে। আমি ভারতের হয়ে অভিষেক ম্যাচে সাত নম্বরে খেলতে নেমেছিলাম।”

ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের পর, একদিনের ক্রিকেটেও অভিষেক হয় বাংলার বোলার মুকেশ কুমারের। অভিষেক ম‍্যাচে পাঁচ ওভার বল করে ২২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ম‍্যাচ শেষে মুকেশেরও প্রশংসা করেন রোহিত। ভারত অধিনায়ক বলেন,”মুকেশ দুর্দান্ত। ও বল সুইং করাতে পারে। সেই সঙ্গে গতি আছে। ঘরোয়া ক্রিকেটে আমি ওর খেলা খুব বেশি দেখিনি, কিন্তু আশা করছি ভারতের হয়ে ও নিজেকে উজাড় করে দেবে। পরিস্থিতি যেমনই হোক, আমাদের বোলারদের নিজেদের জায়গায় বল করে যেতে হবে। সেটা এই ম্যাচে ওরা খুব ভাল করেছে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...