Friday, June 26, 2026

ধূপগুড়িতে সু*পারি কি*লার দিয়ে মামাকে খু*ন ভাগ্নের! ধৃত৬

Date:

Share post:

সুপারি কিলার দিয়ে মামাকে খুনের অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে। ধূপগুড়ির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পড়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে খুনের ঘটনায় ধূপগুড়ি থানার আংরাভাষা সজনাপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন আংরাভাষা সজনাপাড়া এলাকার বাসিন্দা মেহতাব আলম। এরপর রাত ২টো নাগাদ কয়েকজন পুরুষ ও দুইজন মহিলা দরজা ভেঙে তাঁর ঘরে ঢুকে পড়ে। আচমকা ধারাল অস্ত্র দিয়ে মেহতাবের উপর চড়াও হন তাঁরা। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন মেহতাব।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীকে বাঁচাতে এসে জখম হন মৌমিতা দাস। তবে কোনমতে সুযোগ বুঝে পালিয়ে যায় মেহতাব আলমের দুই সন্তান। এরপর স্থানীয়রা এসে পৌঁছালে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্র রাতেই ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সকাল পর্যন্ত ঘটনায় মূল অভিযুক্ত মেহতাব আলমের ভাগনা আফতাব হোসেন সহ ছয়জনকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। তাদের মধ্যে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন মেহতাব আলমের দুই সন্তান। পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যেও। অন্যদিকে মেহতাব আলমের স্ত্রী মৌমিতা দাস বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, কী কারণে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...