Monday, April 6, 2026

হিং.সাদীর্ণ মণিপুরে দুই মহিলাকে বি.বস্ত্র করে ঘোরানোর জের! ভিডিওকাণ্ডে FIR দায়ের CBI-র

Date:

Share post:

দুই মহিলাকে প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে ঘোরানোর জের। সেই নৃশংস ঘটনায় এবার এফআইআর (FIR) দায়ের করল সিবিআই (CBI)। শনিবার এক সংবাদ সংস্থা সূত্রে এমন খবর প্রকাশ্যে এসেছে। মণিপুরের (Manipur) সেই কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হতেই চরম নিন্দার মুখে পড়ে মোদি সরকার(Modi Govt)। তড়িঘড়ি বিষয়টি থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই সিবিআই-র হাতে তুলে দেওয়া হয়েছিল তদন্তভার। ৪ মে ঘটে যাওয়া সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয়েছে বলে জানাল সিবিআই। মণিপুরের এই ঘটনার তদন্তভার বৃহস্পতিবারই সিবিআইয়ের হাতে তুলে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে বিরোধীদের অভিযোগ, ঘটনা ঘটে যাওয়ার এতদিন পরে কেন এফআইআর দায়ের করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কেন বেছে বেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ক্ষেত্রে এত ঢিলেমি দেখা যাচ্ছে তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে।

এর আগে ঘটনার ৭৭ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। যে ব্যক্তি সেই ভিডিয়ো তুলেছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাজেয়াপ্ত হয়েছে ভিডিও তোলা সেই মোবাইলটিও। জানা যায়, ভাইরাল ভিডিয়োর ঘটনাটি ঘটে ইম্ফল থেকে প্রায় ৩৫ কিমি দূরে কাংপোকপি জেলায়। সেই ঘটনায় নির্যাতিতা মহিলাদের পরিবারের দুই সদস্যকেও খুনের অভিযোগ ওঠে। চলতি বছরের গত ৪ মে ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কঙ্গপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁদের গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ ওঠে। ২৬ সেকেন্ডের ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনার নিন্দায় সরব হয় দেশ। এরপর নানা মহলে নিন্দার ঝড় ওঠে। তারপরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

এদিকে শনিবারই চূড়াচাঁদপুরের হিংসা কবলিত মণিপুরিদের সঙ্গে দেখা করতে যান খোদ রাজ্যপাল অনুসুইয়া উইকে। তিনি বলেন, মানুষ প্রশ্ন করছে, কবে শান্তি ফিরে আসবে। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এখানে শান্তি ফিরিয়ে আনা যায়। উভয় সম্প্রদায়ের মানুষ যেন একে অপরের সঙ্গে কথা বলেন। এদিকে শনিবার উত্তর-পূর্বের ওই রাজ্যে গিয়েছেন ‘ইন্ডিয়া’র সাংসদরা।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...