Friday, April 3, 2026

তীব্র ভূমি.কম্পে কাঁপল আন্দামান-নিকোবর

Date:

Share post:

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।শনিবার ভোররাতে আচমকাই ভূমিকম্প অনুভূত হয়।আতঙ্কে ঘর ছাড়েন স্থানীয়রা।তবে এই ভূমিকম্পের জেরে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃ২৪ ঘণ্টায় ৫ বার! ভূস্বর্গে মুহুর্মুহু ভূমিকম্পে আত*ঙ্ক

জার্মান সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, শনিবারের এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে। রিখটার স্কেলে যার কম্পন মাত্রা ছিল ৫.৯। চলতি বছরে দ্বীপপুঞ্জে ছিল একটি তৃতীয় ভূমিকম্প।

এর আগে এই বছরের জানুয়ারিতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান সাগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্চে নিকোবর দ্বীপপুঞ্জে দ্বিতীয় ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫।ফের জুলাইতে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ। ঘন ঘন এই ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, গত বছরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে ৩.৮ থেকে ৫ মাত্রার ২২ টি ভূমিকম্প হয়েছিল। তবে এদিনে ভূমিকম্পে এখন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি।

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...