Saturday, March 14, 2026

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নাবালিকাকে ধ.র্ষণ, সারা শরীরে কা.মড়ের দাগ

Date:

Share post:

দেশের মধ্যে সবচেয়ে বেশি আইন-শৃঙ্খলার অবনতি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে, কেন্দ্রের রিপোর্টেই সেটা বারে বারে উঠে এসেছে। এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। ধর্ষণের পাশাপাশি ওই নাবালিকার উপর নারকীয় অত্যাচার করা হয়।

জানা গেছে, একটি মন্দিরের সামনের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ১১ বছর বয়সি এক নাবালিকাকে। এই ঘটনায় মধ্যপ্রদেশের সাতনা জেলার মাইহার থানার অন্তর্গত আরকান্দি শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, শনিবার সকালে মাইহারের একটি বিখ্যাত মন্দিরের সামনের জঙ্গল থেকে ওই নাবালিকাকে রক্তাক্ত এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নাবালিকা চিকিৎসাধীন।

পুলিশ সূত্রের খবর, ধর্ষিতা নাবালিকার সারা শরীরে কামড়ের দাগ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দু’‌জনকে। ধৃতদের একজন আবার ওই মন্দির পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত একটি গবাদিশালার কর্মী। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধের পর থেকেই নাবালিকার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে নাবালিকার পরিবারের লোকেরা পুলিশের কাছে অভিযোগ জানান। এরপর খোঁজ শুরু হলে এদিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মন্দিরের সামনের জঙ্গল থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই হাসপাতালে ভিড়।করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পুলিশ ও জেলা আধিকারিকরা হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় মধ্যপ্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। আইন-শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠছে। চাপে পড়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পুলিশকে পুরো বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:তীব্র ভূমি.কম্পে কাঁপল আন্দামান-নিকোবর

 

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...