Thursday, April 23, 2026

মোহনবাগান দিবসে অন‍্যভাবে সেজে ওঠে উত্তরপাড়া, আবেগে ভাসলেন মনমোহন মুখোপাধ্যায়ের নাতি

Date:

Share post:

সুমন করাতি, হুগলি : আজ ২৯ জুলাই, আজ ঐতিহাসিক মোহনবাগান দিবস। ১৯১১ সালে আজকের দিনে খালি পায়ে খেলে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে ভারত সেরা হয়েছিল সবুজ মেরুন ক্লাব। তারপর থেকেই প্রতিবছর এই দিনটিকে গর্বের সঙ্গে পালন করে মোহনবাগান। পালন করা হয় মোহনবাগান দিবস হিসাবে। আর এই মোহনবাগানের ইতিহাসের দিনটির সঙ্গে জড়িয়ে হুগলি জেলার উত্তরপাড়া।

১৯১১ সালে মোহনবাগান জয়ী দলের সদস্য ছিলেন উত্তরপাড়ার বাসিন্দা প্রাক্তন ফুটবলার মনমোহন মুখোপাধ্যায়। মনমোহন মুখোপাধ্যায় এর পাশ থেকেই এসেছিল মোহনবাগান দলের কাঙ্ক্ষিত গোলটি। সেই দিন থেকেই ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছিলো হুগলি জেলার উত্তরপাড়ার নাম। আর সেই কারণেই মোহনবাগান দিবসের দিন সেজে উঠেছে হুগলি জেলার উত্তরপাড়া। আজকের দিনটা বিশেষ ভেবেই পালিত হয় উত্তরপাড়ায়। এই দিনটা আবেগের সঙ্গে পালন করেন উত্তরপাড়ার মানুষ এবং মনমোহন বাবুর বংশধররা। এখনও উত্তরপাড়ার বাড়িতে বসবাস করেন মনমোহন মুখোপাধ্যায় এর নাতি নিখিল কুমার মুখোপাধ্যায় এবং পরিবারের অন্য সদস্যরা। তারাও আজকের দিনে যোগ দেন এই বিশেষ অনুষ্ঠানে। পালন করেন অন‍্যভাবে।এদিন উত্তরপাড়া শহর জুড়ে লাগানো হয়েছে মোহনবাগান দলের পতাকা। মনমোহন বাবুর মূর্তি সাজিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে। আবেগ ও উৎসবের সঙ্গে মোহনবাগান দিবস পালন করে উত্তরপাড়ার মানুষ। আর এই ঐতিহাসিক দিনে আবেগে ভাসলেন মনমোহন মুখোপাধ্যায় এর নাতি নিখিল কুমার মুখোপাধ্যায়। ইতিহাসের সাক্ষী বহু মেডেল নিয়ে করেন স্মৃতিচারণ। এই তিনি বলেন,”এটা একটা আলাদা দিন। এই দিনটি খুব গর্বের। এই দিনেই দাদু খালি পায়ে খেলে ব্রিটিশ দলকে হারিয়ে মোহনবাগান ক্লাবকে জিতিয়েছিলেন। এটা শুধু পরিবারের গর্ব নয় এটা সমস্ত ভারতবাসীর গর্বের দিন। উত্তরপাড়ার মানুষদের কাছে এই দিনটা বিশেষ ভাবে গর্বের দিন।”

নিখিল বাবু আরও বলেন,” শুধু দাদু নয় তাঁর বাবাও ছিলেন মোহনবাগান দলের খেলোয়াড়।এটা খুব গর্বের দিন তাদের পরিবারের কাছে। দাদু মনমোহন মুখোপাধ্যায় যে শুধু ফুটবল খেলে ব্রিটিশদের হারিয়েছিলেন শুধু তাই নয়। দেশের স্বাধীনতা সংগ্রামেরও অবদান ছিল ওনার।স্বাধীনতার আগে একসময় দাদু মাস্টার দা সূর্য সেনকে নৌকা করে গঙ্গা পাড় করিয়েছিলেন। দেশের সেরা ক্লাব মোহনবাগান, সেই দলের সঙ্গে পরিবারের নাম থাকাটা একটা গর্বের বিষয়। আগামী প্রজন্ম এই দিনটাকে বিশেষ ভাবে মনে রাখুন। কারণ কোনো ভারতীয় এই দিনটি ভুলতে পারবেন না।”

আজকের দিনটি যে উত্তরপাড়ার কাছে কতটা আবেগের তা জানাতে ভুললেন না উত্তরপাড়ার বাসিন্দা মোহনবাগান সমর্থক সুখদেব মুখোপাধ্যায়। সকাল থেকেই ব্যস্ত ছিলেন এলাকায় মোহনবাগান দলের পতাকা লাগাতে। এই নিয়ে তিনি বলেন, “সেই সময় মোহনবাগান দলের খেলা দেখেননি। কিন্তু মোহনবাগান দলের সঙ্গে উত্তরপাড়ার ইতিহাস সবটাই জানা। উত্তরপাড়ার বাসিন্দা হিসাবে গর্বিত। আর এটা ভেবেই ভালো লাগে যে উত্তরপাড়ার বাসিন্দা মনমোহন বাবু সেই সময় ব্রিটিশদের খেলায় হারানো মোহনবাগান দলের সদস্য।

আরও পড়ুন:শক্তি বাড়াল লাল-হলুদ, ইস্টবেঙ্গলে সই এই দুই বিদেশি ফুটবলারের : সূত্র

Related articles

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...