Saturday, April 11, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম‍্যাচের সিরিজে সমতা ফেরাল ক‍্যারিবিয়ানরা। দ্বিতীয় একদিনের ম‍্যাচে ওয়েস্ট-ইন্ডিজের কাছে ৬ উইকেটে হারল টিম ইন্ডিয়া। ৬৩ রানে অপরাজিত সাই হোপ।

২) এশিয়ান গেমসে সুনীলদের খেলা নিয়ে ধোঁয়াশা। ভারতের পক্ষ থেকে যে দল পাঠানো হয়েছে, সেখানে সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সিন্ধুদের। এই নিয়ে কল্যাণ চৌবে বলেন, যে দল পাঠানো হয়েছে, তাতে সুনীলদের নাম নেই জানতাম না।

৩) রবিবার সন্ধ্যায় মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান। সেখানে মোহনবাগান রত্ন, জীবনকৃতি সম্মান-সহ বর্ষসেরাদের পুরস্কৃত করা হবে। এবার মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন ক্লাবের প্রাক্তন অধিনায়ক গৌতম সরকার।

৪) শনিবার মোহনবাগান দিবসে প্রকাশিত হল মোহনবাগানের ঘরের ছেলে কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’। এই বই প্রকাশিত হয় তাঁর জামাই তথা ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর হাত দিয়ে।

৫) শক্তি বাড়াল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ইস্টবেঙ্গলে সই করে ফেললেন জর্ডন এলসে। অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ভিসার আবেদনও করে দিয়েছেন। একইসঙ্গে লাল-হলুদে সই করেছেন স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিও পার্দো।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...