Friday, April 3, 2026

আগামী ৫ বছরে বাংলার অর্থনীতি কুয়েতের সমান হতে পারে! কী বলছে SBI-এর রিপোর্ট

Date:

Share post:

উন্নয়নের মাধ্যমে বিরোধীর কুৎসার জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার সেই উন্নয়নের জেরেই এগিয়ে চলেছে বাংলার অর্থনীতি। সমৃদ্ধির এই গতি আগামী ৫ বছরে রাজ্যের অর্থনীতিকে কুয়েতের (Kuwait) অর্থনীতির সমতুল্য করে তুলতে পারে। এটা শাসকদলের কোনও প্রচার নয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এক সাম্প্রতিক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

আগামী ৪-৫ বছরের মধ্যেই রাজ্যের GDP একটা দৃষ্টান্তমূলক অঙ্কে পৌঁছে যাবে বলে আশা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবর্ষে জিডিপি দাঁড়াবে ২০ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। দেশের মোট অর্থনীতির ৪ শতাংশ জুড়ে থাকবে বাংলার অর্থনীতি। পৌঁছে যাবে কুয়েতের অর্থনীতির সমপর্যায়ে। ভারতের মধ্যে বাংলার স্থান হবে দ্বিতীয়। প্রথমে মহারাষ্ট্র।

৩৪ বছরের বাম শাসনকালে কীভাবে বাংলার অর্থনীতি ধ্বংস হয়েছিল, সেটা বিভিন্ন রিপোর্টে প্রকাশ। ঋণে ডুবিয়ে দিয়ে গিয়েছিল গোটা রাজ্যকে। নাভিশ্বাস উঠেছিল কৃষি এবং শিল্পের। ২০১১-তে শাসনক্ষমতায় এসে বাংলাকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিকল্প অর্থনীতির সাফল্যে ক্রয়ক্ষমতা বেড়েছে রাজ্যের সাধারণ মানুষের। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো অজস্র সমাজিক কল্যাণ প্রকল্পের দৌলতে দুরন্ত গতি এসেছে অর্থনীতিতে। গ্রাম এবং শহরের মধ্যে অর্থনৈতিক সেতুবন্ধনের ক্ষেত্রে এক ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে রাজ্য। তারই সোনার ফসল ফলছে অর্থনৈতিক প্রগতিতে। SBI-এর সমীক্ষা অনুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ২০২৮ সালের মধ্যে উঠে আসতে পারে ভারত।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...