Wednesday, June 24, 2026

দুঃখিত কন্যা! নাবালিকার ধ.র্ষণ-খু.নের ঘটনায় টুইট কেরালা পুলিশের

Date:

Share post:

সুস্থ করে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে পারেনি তাকে। মৃত্যুর কোলে ঢলে পড়েছে পাঁচ বছরের শিশুকন্যা। টুইট করে শিশুর কাছে ক্ষমা চাইল কেরালা পুলিশ (Kerala Police)। লিখল ‘മകളേ മാപ്പ്’ অর্থাৎ দুঃখিত কন্যা। পুলিশের তরফে জানানো হয়েছে, নাবালিকাকে বাঁচানোর সব রকম চেষ্টা তাদের ব্যর্থ হয়েছে। তাকে নিরাপদে বাবামায়ের হাতে তুলে দিতে পারেনি পুলিশ। এ জন্য তারা ক্ষমাপ্রার্থী। পোস্টার লিখে এটা পোস্টার (Poster) পোস্ট করে তারা।

এর্নাকুলাম জেলার ৫বছরের বালিকা শুক্রবার থেকে নিখোঁজ ছিল। থানায় নিখোঁজ ডায়েরি করে তার অভিভাবক। বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়ে অলুভার একটি বাজারের জলা জায়গা অবশেষে মেয়েটিকে পাওয়া যায়। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে। যৌন হেনস্থার পরে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।

ওই রাতেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শনিবার, কেরালা পুলিশের তরফে সমাজমাধ্যমে লেখা হয়, ‘‘সুস্থভাবে ওর বাবা-মায়ের কাছে ওকে ফিরিয়ে দেওয়ার যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যে সন্দেহভাজন শিশুটিকে অপহরণ করেছিল বলে অভিযোগ, তাকে গ্রেফতার করা হয়েছে।’’

বিহারের এক দম্পতি কর্মসূত্রে থাকেন কেরালের এর্নাকুলমে। তাদের একমাত্র কন্যার সঙ্গেই এই নির্মম ঘটনা ঘটেছে। অভিযুক্ত পেশায় শ্রমিক। সে নিজেও বিহারের বাসিন্দা। মত্ত অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। তবে, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে পিনারাই বিজয়নের সরকারকে নিয়ে তুমুল আক্রমণ করেছে বিরোধী কংগ্রেস।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...